
আজকের এই দিনে যারা দিয়েছিল প্রাণ ,
তাদের জানাই সশ্রদ্ধ সালাম;
সশ্রদ্ধ সালাম বঙ্গবন্ধু প্রাণের নেতা
আন্দোলন সংগ্রামের প্রাণভ্রমরা তুমি,
স্বাধীনতার ইতিহাসে অনন্য তুমি,
তোমারে জানাই সালাম।
এদেশের মানুষেরা পদে পদে ছিল
লাঞ্ছিত অবহেলিত বঞ্চিত..
এই বৈষম্যের প্রতিবাদেই
ছয়দফা বাঙালির মুক্তির সনদ
এদেশের বঞ্চিত মানুষের প্রাণের দাবি
মহান স্বাধীনতার অব্যর্থ সোপান।
একদিনে আসেনি স্বাধীনতা
তেইশ বছরে ধাপে ধাপে এসেছে তা
ছয়দফা তেমনই এক মাইল ফলক
বঞ্চিত বাঙালির প্রতিবাদী কন্ঠস্বর
সুপ্রিয় শেখ মুজিব বঙ্গবন্ধু
সেদিনের আন্দোলনের ফলে
আজকে আমাদের এই অবস্থান,
চাকুরী ব্যবসা পদোন্নতি সম্মান।
ছয়দফার নেতা শেখ মুজিব তোমাকে ছালাম।
আগরতলা ষড়যন্ত্র মামলা আরও কত লাঞ্ছনা
মৃত্যুর ঝুঁকি নিয়ে তোমার এই অব্যর্থ সংগ্রাম।
৭ জুন উনিশ ছেষট্টি স্মরণীয় দিন তাই
ছয়দফা প্রাণের দাবি বাঙালির মুক্তির সনদ
আমরা ভুলি নাই শ্রদ্ধাভরে স্মরি তাই;
তোমরা যারা করেছিলে প্রাণ দান এই দিনে
হে স্বাধীনতার মহান স্থপতিগণ
তোমাদের আছে মনে,
বিনম্র শ্রদ্ধায়।
------------------------------------------------------------------
ছবিঃ নেট থেকে নেয়া
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০২০ সকাল ৮:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


