
মা
———
মায়ের জঠর প্রথম ঘর,
প্রথম আহার মায়ের স্তন।
মায়ের কোলেই প্রথম দোল,
মায়ের সঙ্গেই প্রথম বোল।
মায়ের সঙ্গে প্র্রথম খেলা
মা—ই যেন তাই সারাবেলা।
এখনো মা—ই যেন সব
দূর করে দেন আপদ বিপদ।
মা—ই যে সবার বড়ো
বেহেশত তার পদতলে
সারাজীবন পাই যেন ঠাঁই
মাগো তোমার স্নেহতলে ।
নিরুপমা
———
কতই না যতনে এই আমারে
তুমি কবিতা লিখা শিখাইলে,
প্রেমের সুরভি ছড়িয়ে দিয়ে
কতো কবিতা তুমি লিখাইলে।
তোমার রূপে মুগ্ধ হয়েই
সৃষ্টি হলো এত উপমার
তোমায় হন্যে হয়ে খুজতে গিয়ে
দেখা হলো জুনাক আলো চন্দ্রিমার ।
তোমায় কাছে ডাকতে গিয়ে
শেখা হলো সব মধুর ডাক
তুমি শুধু মায়াম্যুহ প্রেমের ইশারা
আমি মৌমাছি তুমি মধুর চাক।
অনন্ত এক প্রশ্রয় যেন তুমি
দূরে থেকে বসন্ত কোকিলের ডাক।
কয়েক’শ মাইল পথ পেরিয়ে
তবেই যেন হয়েছি কবি
ক্লান্ত দিন পেরিয়ে তবেই
নতুন ভোরে নতুন এক রবি
তুমি আমার অনন্ত অনুপ্রেরণা
তোমার প্রেম আমারই থাক ।
স্বাধীনতা!!!
————
স্বাধীনতার,
পঞ্চাশ বছর হলো পার
তবু যেন দূরের আশা
অপার স্বাধীনতা ভেবে ভেবে
হৃদয়টা তাই বিরহভার।
নতুন বোতলে পুরোনো মদ
শাসক চক্র শোষণ করে
জোকের মত দেহে যত
রক্ত আছে,
আমাদেরও আছে অধিকার...
বৃটিশ বেনিয়া পাকহানাদার
একে একে সবাই গেল
গেলো না শুধু বঞ্চনা
আর বৈষম্য ঘেরা পৃথিবীটা
হৃদয়টা তাই বিরহভার।
যে যায় লঙ্কায় সেই যেন রাবণ
গণঅধিকার হরণ করে
হয়ে ওঠেন অবিবেচক স্বৈরাচার ।
মুক্তি চাই! মুক্তি চাই!!
ফিরিয়ে দাও অধিকার
বিবেক ও মানবতার
—অপার স্বাধীনতার ।
ছবিঃ নেট থেকে নেয়া
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০২০ সকাল ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


