
আমরা এখনও পারি
আমরা এখনও করোনা মহামারি
মুক্ত একটি দেশ গড়তে পারি।
এখনো পারি এই মহামারী রুখে দিতে
এর জন্য দরকার কঠিন শৃঙ্খলা বোধ
সামাজিক দূরত্ব বজায় রেখে
স্বাস্থ্য বিধি মোতাবেক জীবনটাকে
পরিচালিত করা,তবেই হবে রোধ
করোনার করাল গ্রাস থেমে যাবে।
আমরা এখনও পারি শুধু দরকার একতা
সব ভেদাভেদ ভুলে গিয়ে
সম্মিলিত প্রচেষ্টা ।
মানব বর্ম গড়ে আমরা রুখে দিতে পারি
কোভিড নাইনটিন মহামারি
এখনই সময় এখনই সময় আমরা সবাই
বাংলা মায়েরই সন্তান, আর নয় ব্যবধান কাব্য
আর নয় বিদ্বেষ ,
রুখে দিয়ে করোনা বাঁচাও স্বদেশ।
মনে রেখো
এ দেশ লাখো শহীদের
পবিত্র রক্তের বিনিময়ে গড়া
আমরা তাদেরই সন্তান।
যারা কেবল থ্রি নট থ্রি দিয়ে একের পর এক
বিজয় ছিনিয়ে নিয়েছে মহান একাত্তরে।
মনে রাখতে হবে, সর্বংসহা এই পৃথিবীর বুকে
এদেশ বৈষম্যের বিরুদ্ধে বিজয়ের ইতিহাস।
ছবি ঃ নেট থেকে নেয়া
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২০ সকাল ৯:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


