
অনেকেই চলে গেছে
আসেনিকো ফিরে আর— এই খানে.
আমাদের হাসি খেলায়।
এক বুক অভিমান নিয়েই চলে গেছে তারা
তাদের কথা মনে করে
মন ওঠেছে আজ ভরে— অপার বিষন্নতায়।
সময় থাকেনি থেমে হায়,
বদলে গেছে দিন সময়ের ডানায় ভর করে।
দিন বদলের খেলায় একদিন সবই বদলায়।
শুধু যোগ্যতম টিকে থাকে
সঙ্গোপনে প্রেরণার রক্ত গোলাপ হয়ে ফুটে,
সৌভাগ্যবান তার সুবাস বুকে লয়ে
সম্মুখ পানে ছুটে ।
মায়াভরা এই ভূবনে
আমরা যেন কতো আপন— কতো কাছের
আমাদের এই পথচলা অটুট বন্ধনে
কখনোই যেন শেষ হবার নয়।
আমরা যেন দূরন্ত পথিক
তিমির আঁধার দূর করে।
আমরা যেন পানকৌড়ি ডুব
অপ্রগলভ প্রেমের সরোবরে।
উৎসর্গ : সুপ্রিয় ব্লগার রাজীব নুর
ছবিঃ সুপ্রিয় ব্লগার ঠাকুর মাহমুদ
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০২০ সকাল ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


