
তুমি মোর ব্যথাভরা জীবনে ভালোবাসার আলো,
তুমি দূর থেকে মোরে যেন— প্রণয় সুধা ঢালো।
তোমাকে ভালোবাসবো বলেই যেন হেথায় আমার আগমন,
তোমার সুবাসে এক নিমিষে দূর প্রবাসে দুঃখেরা করে গমন ।
আমি অবাক হয়ে ভাবি আমি মুগ্ধ হয়ে যাই
আমি যেন কুসুম কোমল তোমার প্রেমের ছুঁয়ায়।
মনে হয় ক—তো দিন ক—তো রাত শুধু তোমায় খুঁজেছি হায়
তোমায় পেয়ে ধন্য হলো আমার এই জীবন— আর কিছু না চাই ।
তোমায় না পেলে এ জীবন যেন বৃথা
তোমায় না পেলে আর কোথাও— নেই যেন মোর সফলতা
জীবনে চলার পথে
প্রতিটি পদক্ষেপে
তুমি যেন দূর করো— মোর ব্যর্থতা।
আমি তোমায় পেয়েছি তা—ই, এই পরাণ যাহা চায়!
তোমার বিনিময়ে তাই এই জীবনে— আর কিছু না চাই।
তুমি মোর জীবনের সাধনা এই জীবনে তোমায় পেলে
পাওয়ার যেন— কিছুই বাকি নাই।
অপসরা ঘুণেধরা এই সমাজে তোমায় আকড়ে ধরে
মানুষের মত মানবিক এক জীবন— আমি শুধু চাই।
ভুলে যাও—
ওগো মোর নিরুপমা—
অতীতের সব ভুল,
এই জীবনে তুমি যেন মোর বহু কাঙ্ক্ষিত রজনীগন্ধা ফুল ।
ভুলে ভরা এই জীবনে তোমার প্রেমে নেই যে কোন ভুল ...
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০২০ রাত ৮:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



