
তোমরা যারা এইখানে করছো বিচরণ,
তোমাদের চিন্তাধারা সমাজে আনতে পারে
অভাবনীয় পরিবর্তন।
তোমরা প্রাণখুলে তাই হাসো—
তোমরা সবাই একসাথে বাঁচো।
তোমাদের দেয়ার— অনেক কিছুই আছে
এদেশ যেন তোমাদের দিকেই চেয়ে আছে..
তোমরা যদি লিখো— দেশের কথা দশের কথা
তোমরা যদি তুলে ধরতে পারো— সমাজের দূর্বলতা
তোমরা যদি ভাবো— কীভাবে তার থেকে হতে পারে উত্তরণ?
তোমরাই খোঁজে পাবে, তোমরাই দেখিয়ে দেবে, তবে
সফলতার সহজ সরল পথ—তোমাদের আছে সেই মেধা ও মনন।
সেই পথে চলে হতে পারে সমাজের কাঙ্ক্ষিত বিবর্তন।
তোমরা যদি বুঝো —তোমাদের কতো দাম
তোমরা যদি পরস্পরকে করো হে সম্মান;
তোমরা ভেবে দেখো কত কিছুইতো করার আছে..
জীবনটাতো অনেক ছোট তাতে কাজের শেষ নাই
কাজের কাজ করতে না পারলে জীবন বৃথা তাই ।
সুদৃঢ় প্রত্যয়ে মানব সেবায় আর উন্নয়নে করিতে পারো যদি আত্ননিবেদন
তবেই তোমাদের ধন্য মানব জীবন, তাই অন্যরে আর করো না অপমান।
সফলতা মানে, একক কিছু নয়;
দেশের দশের সামগ্রিক মঙ্গলসাধন যদি হয় ,
সফলতা তারেই কয়।
তর্কে তর্কে অযথা আর সময় করো না অপচয় ।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২০ দুপুর ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



