
এটা কি তবে প্রেমের বিবর্তন ?
প্রকাশ্য দিবালোকের মতো
মুছে ফেলে সব জড়তা
লজ্জাবতী লতা— কথাবৃক্ষ এখন।
অপ্রগলভ এক প্রেমের উত্তাপে ।
প্রেম যে অমোঘ শক্তিধর
তা মেনে নিতে হবে; মেনে নিতে হয়।
তোমার আমার প্রেম ধ্রুবতারার মত
সুন্দর শাশ্বত ;
সারা পৃথিবী যেন অবাক চেয়ে রয় ।
এ হৃদয়ে তুমি যেন প্রেমের অনুরণন;
কবিতার জিয়ন কাঠি, পরম আরাধন।
তুমি আমার পরম চাওয়া
আর কিছু না চাই
সারাটি জীবন এমন করে তোমায় যেন পাই ।
উৎসর্গঃ সেই তুমি
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



