মরে গেলেই হয়না ক্ষমা সবার
যদিও বিধান আছে, ক্ষমা করার।
জীবনের এই পথ চলাতে তাই
এমন কিছু করা ও বলা মস্ত বড় ভুল
মরার পরেও যে বিষয়ে গুণতে হয় মাশুল।
মরার পরে মানুষই সবচেয়ে অসহায়
পশু মরে গেলেই সব শেষ।
মানুষ মরে গেলেও থেকে যায় তার
পাপ পূণ্যের রেশ।
কতটুকু করলে জুলুম মরার পরও
নেই কোন ক্ষমা, হিসেব থাকা চাই।
মনে রাখতে হবে করোনার এই দিনে
হতে পারে আর মাত্র চৌদ্দটি দিন
মৃত্যু যেন বেশি দূরে নাই।
এখনই সময়
করজুড়ে আমরা ক্ষমা চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



