somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

বঙ্গবন্ধু সমীপে

০৯ ই আগস্ট, ২০২০ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বঙ্গবন্ধু আপনার অকাল প্রয়াণ
আমার জন্মেরও আগে,
তাই খুব দুঃখ লাগে, বেদনা লাগে
—এই প্রাণে।

তবুও যদি হতো আপনার স্বাভাবিক— এক মরণ
হয়তো মেনে নেয়া যেতো,
মানুষ মরণশীল এটাই ধ্রুব সত্য বলে
এই হৃদয়টা হয়তো স্বান্তনা খুঁজে পেতো—
এ যে গভীরতম শোক, হায় সহেনা মোর প্রাণে।


হায়েনার দল— কাপুরুষের মতো
আপনাকে নির্মম ভাবে স্বপরিবারে হত্যা করে
তাই আজ শোকার্ত গোটা বাংলাদেশ।

আমরা তাই যেন ছিলাম— এক অভিশপ্ত জাতি
আপনার হত্যার বিচার করতে না পেরে
দেশটা যেন অসহ ব্যথার নিরব সমাধি।
আষাঢ় শ্রাবণ বৃষ্টিতে যেন কেঁদে চলে আকাশ
বেদনার প্লাবন জলে তাই ডুবে আছে যেন দেশ।

পাকহানাদার শকুন আর শেয়ালের দল
যা করতে পারেনি করেছে তা ঘরের শত্রু বিভীষণ,
স্বাধীন সার্বভৌম বাংলাদেশে
ইতিহাসের জঘন্যতম বর্বরোচিত হত্যাকাণ্ড
দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি সাধন ।

আমরাও তাই বঞ্চিত— আপনার সান্নিধ্য লাভ থেকে
সেই না পাওয়ার বেদনা
আজও এই প্রাণে যেন, বিহগের সুর হয়ে বাজে।

মনে মনে ভাবি শুধু
কতই না ভালো হতো,
বঙ্গবন্ধু আপনি থাকলে আর কটা দিন বেঁচে
আপনার বজ্রকন্ঠে দেশের কথা
স্বাধীনতা সংগ্রামের কথা
মহান মুক্তিযুদ্ধের কথা শ্রবণ করে
ধন্য হতাম— অনুপ্রাণিত হতাম বারেবারে।

আপনার বলিষ্ঠ নেতৃত্বে
আমরা এতদিনে হতাম সমৃদ্ধ —এক জাতি।

আপনাকে দেখার সৌভাগ্য হয়নি আমার
তবুও কবিতা লিখে আমি যেন আজ শোক সারি।

গগণ বিদারী চিৎকারে শুধু জানিয়ে দিতে চাই,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান— আজও যেন মরে নাই ।
আজও আছে পদ্মা— মেঘনা— যমুনা— গৌরি বহমান
আজও আছে বেঁচে আমাদের মাঝে বঙ্গবন্ধু
মহান নেতা, শেখ মুজিবুর রহমান।

যতদিন রবে স্বাধীন সার্বভৌম মাতৃভূমি
সুপ্রিয় বাংলাদেশ আর লাল সবুজের পতাকা ,
ততদিন দ্ব্যর্থহীন কণ্ঠে বলবো
বঙ্গবন্ধু আজও আছে বেঁচে
মুজিব মানে মহান বিজয় দিবস, এক অমর কীর্তি গাঁথা।



ছবি: গুগুল করে পাওয়া
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২০ সকাল ১১:১২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×