মুজিব শতবর্ষে— দৃপ্ত শপথ গড়ি
১০ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার আহবানে সাঁড়া দিয়ে
যারা মরণেও দ্বিধাহীন চিত্ত—
দেশমাতৃকার বিরহভার বদনে
পুষ্পের হাসি ফোটাতে দৃঢ় প্রতীজ্ঞ;
যারা কলম ফেলে তুলে নেয় অস্ত্র
লাঞ্চনা বঞ্চণার বৈষম্যের ইতিহাস
ধূয়ে মুছে তাতে হলো সাফ।
তুমিই সঁপেছিলে বুকে তাদের
দিগ্বিজয়ের মন্ত্র।
অসম লড়াইয়ে বিজয়ে
এ যে এক বিরল দষ্টান্ত—পৃথিবীর ইতিহাসে।
মাথা উঁচু করে দাঁড়িয়ে
আমরা আজি তাই বীরের জাতি
গর্ব করে বলতে পারি
আজ তুমি নেই আর বেঁচে
তবু তুমি চিরঞ্জীব আমাদের মাঝে।
সমুখে চলার প্রেরণা হয়ে তুমি
অবিসংবিদিত নেতা হে!
মহান একাত্তরে।
বিনম্র শ্রদ্ধা আর সহস্র ছালাম
বঙ্গবন্ধু প্রাণের নেতা —তোমাকে;
আর যারা ছিল তোমার সহচারি
দেশকে ভালোবেসে— সম্মুখ সমরে
আরও যতো মহীয়সী রমনী সম্ভ্রম হারিয়ে
অতঃপর অর্জিত হলো মহান স্বাধীনতা
আমরা তাদের বিনম্র শ্রদ্ধায় কুর্ণিশ করি।
স্বাধীনতার ধ্বজা ধরে
আমরাও যেন হই নিবেদিত
সোনার বাংলা গড়ার সুদৃঢ় প্রত্যয়ে।
সততার ঢাল শ্রমের তলোয়ার,
হাতে সময়ানুবর্তিতায় আমরা যেন
হয়ে ওঠি দূরন্ত দূর্বার।
তোমাদের ঋণ শোধ হবে না জানি কোনদিন
তবু তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করে
আমরা যেন নিজেদের প্রমাণ করতে পারি।
এই হোক আমাদের কামনা—মুজিব শতবর্ষে
তারি দৃপ্ত শপথ গড়ি ।
ছবি নেট থেকে
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১
আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো...
...বাকিটুকু পড়ুন
গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।
আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে...
...বাকিটুকু পড়ুন