তবুও বৃষ্টি পড়ে...
২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তবুও বৃষ্টি পড়ে —তবুও ওঠে ঝড়,
তোমার আমার সঙ্গম কামনায় ,
তৃষিত পৃথিবীর উপর ।
রিমঝিম শনশন, এই মন উচাটন
তুমি নেই তুমি নেই
যেন দূর বনেতেই— তোমার বনবাস
এ কি তবে তোমার উপহাস!
কালোত্তীর্ণ এক প্রেমের প্রতিদানে।
এই কি পায় শোভা তোমাতে- আমাতে?
ডাকে দেয়া নিঠুরিয়া রাত্রির আঁধারে
আলোর চমকানি —বারিধারা বর্ষণে।
তোমায় পড়ে মনে, আহা প্রেমের নিকুঞ্জ বনে
কতৈ না ভালো হতো, শুধু তুমি আমি দু'জনে!
তুমি যেন সরোবর— আমি পানকৌড়ি ডুব
অনন্ত সঙ্গমে তুমি- আমি নিশ্চুপ;
প্রেমের বিনিময়, আহা কত মধূময়!
জানা নেই কবে হয়! হবে না কি কখনো?
তা কি করে হয় ?
প্রেমের পরিণতি যেন— মধুর মিলনেই হয়।
এটুকু আরজু মম শুধু আরশিতে তুমি ওগো
তোমাকেই দেখোনা ।
আমি ছাড়া তুমি যেন শূণ্য— অপূর্ণ
আমাতেই হতে পারো শুধু তুমি পরিপূর্ণ।
এ যে মহেন্দ্র ক্ষণ মিলনের ,
ওগো মোর প্রিয়তমা, এসো না! এসো না!
আরও কাছে
আমারে ভরে নাও ওগো তোমার ভিতরে
কুসুমে কোমলে,
ময়ূরাক্ষী নদীর কোটরে, তুমি দেখে নিও
কেমন জোয়ার ওঠে এমন মধুবিহারে ...
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০

গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।
আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব...
...বাকিটুকু পড়ুন
ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব
বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের...
...বাকিটুকু পড়ুন/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন
আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।
এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন