ল্যাপটপটা নেই ভালো আর
কাজ করা যায় না তাতে
ব্যর্থ হলো তাই —প্রচেষ্টা আবার।
ভেবেছিলাম লিখে দিবো
ভালবাসা মেখে দিবো— এবার
তোমার ঐ গোলাপ রাঙা ঠুঁটে- গালে
জানি না কোন খেয়ালে
সিদ্ধান্ত বদলে গেল এবার।
তোমায় যদি শুধু দুঃখ দিয়ে থাকি
তোমায় যদি ভালোবেসে বিড়ম্বনায় রাখি
তুমিই বলো শুধু শুধু এসবের
কী আর দরকার?
আমি না হয় কাটাই বেলা
একা একা শখের ঐ পুস্তিকা হাতে
কিছুতো হবে জানা—তবুও তোমার সাথে
আযাচিত প্রেমের কি আছে গো মানে।
তুমি অনেক রূপবতী
যেন প্রস্ফুটিত এক রক্তগোলাপ ফুল
আমার তাতে কী?
তুমিতো বসত গড়ো দূর অজানা দ্বীপে
তোর অপেক্ষায় থেকে থেকে আশার প্রদীপ যায় যেন নিভে।
রাতের বেলা কত হেলা তাই— জুনাকজ্বলা
চাদের কিরণ মিটিমিটি তারা এসবই মোর সাথী।
এমনি করেই ফুরোয় কেবল আমার আঁধার রাতি,
বাতি তো নেই সাথী হয়ে তুমিই ছিলে
পথ দেখাবার। তবুতো তুমি ছিলে দূরের ধ্রুব তারা
অনেক কাছের তবু তুমি কত দূরের ?
ভেবে ভেবে এ মন দিশেহারা ।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



