এই লও কলম..
১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবিতা যেন এক অব্যর্থ বাণ
দোষ দিও না— মম অবলা প্রাণ;
হয়ে যায় যদি তার নিঠুর শিকার
অনুভূতি প্রবণ জায়গা গুলো
যেমন করে বশীভূত হয়—
প্রণয় বাঁশির সুরে বশিভূত শব্দগুলো
কথা বলে— মানব হৃদয় নিয়ে খেলে
মনময়ূরী পেখম তুলে ধিনতা ধিনতা
মৃতদেহ যেন পায় ফিরে সতেজ প্রাণ
কবিতা তাই সতত যৌবনেরই জয়গান।
বয়সটা তো সংখ্যামাত্র কক্ষপথের কতেক ঘূর্ণন ।
লক্ষ্যভেদি ফলার মতোন— বুকে বিঁধে
প্রিয়তমার দুটি বেণী খুলা চুল অথবা ফুলেল খোঁপা
হয়তো কাজল কালো দুই নয়ন
মান অভিমান তাতে পেঁজা তুলো
তৃষিত অধর মধুরতর প্রলয় শিঙা
কালবোশেখি ঝড় ওঠে শিরায় শিরায় উড়ে ধূলো
ঝরে পাতা— ভরে ওঠে কবিতার খাতা;
তোমাকে চাই তোমাকে চাই কাব্য করে গোপন অভিসারে।
নইলে যেন রক্ষা নাই, একূল ওকূল দুকূলই যায়
এমনতরো আবেগে তাড়িত প্রাণ— যেন ঘাস ফড়িং
তুমি বিস্তীর্ণ সবুজ ঘাস তৃণখন্ড
অনেক কাছে মনটা শুধু যে তোমাকে চায়,
বুক পকেটে সযতনে থাকে লেখা তোমার পাতা
তোমার আমার সেই কবিতা হৃদপিন্ডের মাঝে
তাজা কলমের কতক আঁচড় আর কিছ নয়
করোগো গ্রহণ তোমার অকাট্য অনুমোদনে
এই লও কলম তোমার খাতায়
প্রণয় কথন লিখে দেবো তাতে অপ্রগলভ প্রেমে।
তুমিও চাইছিলে খুব গতরাতে স্বপ্নে এসে..
ছবিঃ নিজস্ব অ্যালবাম
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১

আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত...
...বাকিটুকু পড়ুন
সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন