somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

তোমাদেরই একজনা ( দশ বছর শেষে ব্লগ জীবনের এগারো বছরে পদার্পনে...)

০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এখনো যে ঢের বাকি—
কল্পনার ফানুস এঁকে গন্তব্যে দু'চোখ রাখি
অপার মিথোজীবিতায় যেতে যে হবে বহুদূর
চলার পথে আসলে আসুক বাঁধা—
পেরোতে হয় যদি দূর— অথৈ সমুদ্দুর
ভয় কী
তোমাদের কাঁধে মোর কাঁধ সযতনে আছে যে রাখা ।
বাঁধ ভাঙার উচ্ছ্বাসে প্রগাঢ় বিশ্বাসে
চলার পথে সব বাধা জয় করে দৃঢ় প্রত্যয়ে
পার হয়ে যাই যেন—
বন্ধুর পথ, দুস্তর পথ— ধুধু মরুভূমি আর কাঁদা ।

শুধু ভাবি এতোদিনে অর্জন কতটুকু
তোমাদের তা আছে জানা
আনন্দ অনুভবে অনন্ত গৌরবে
মোর কাব্যিক ভ্রমণে তোমরা সতত সঙ্গী যারা
কতটুকু পেরেছি কতটুকু পারবো
মোদের ভালোবাসার গৃহখানি অটুট রাখবো
জানি না জানি না।
শুধু জানি তোমাদের ভালোবাসতে অনন্ত শুভকামনায়..

যেতে যে চাই বিস্তর পথ— তোমাদের লয়ে সাথে
ভেদাভেদ কাব্য সব পদদলে— মিলনমন্ত্রবলে
চাই শুধু তোমাদের প্রার্থনা শুভকামনা;
তোমার ভালোবাসা।
স্রষ্টার অপার কৃপায়
ভালো থেকো সাথে থেকো
তোমরা সবে— অনুভবে বাস্তবে
সতত সহযাত্রী হে —প্রচন্ড পরাভবে
মনে রেখো আমিও একজন অতি সাধারণ—মানুষ
তোমাদেরই একজনা ...


বি. দ্রষ্টব্য। বর্তমান কর্মস্থলে এগারো বছর পূর্তি হলো গত ১০/০৫/২০২২ খ্রি. ব্লগেও দশ বছর পূর্তি হয়েছে ফেসবুকে চৌদ্দ বছর । ব্লগে আমার পরিসংখ্যান পোস্ট করেছি: ১৫৮৮টি,মন্তব্য করেছি: ৩৮১৬২টি,মন্তব্য পেয়েছি: ৩৭১০৬টি,ব্লগ লিখেছি: ১০ বছর ১ মাস,অনুসরণ করছি: ৭২০ জন,অনুসরণ করছে: ৪৩২ জন । ব্লগবেলায় রাজাকারদের বিচারের দাবিতে সব থেকে বেশি কবিতা ব্লগে আমারই, করোনা কালে করোনা নিয়ে প্রথম কবিতা আমারই লেখা। ব্লগে বন্যার্তদের সহয়তা , শীতবস্ত্র বিতরণ প্রভুতি বিষয়ে সংযুক্ত থাকার চেষ্টা করেছি যথাসাধ্য। চলার পথে ভুল ভ্রান্তি যদি থাকে আপনারা সহব্লগারগন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ব্লগজীবন হে অভিনন্দন সুস্বাগতম খোশ আমাদেদ । যারা কমেন্ট করে লাইক দিয়ে ভালোবেসে আমার সাথে প্রেরণা হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা। আপনাদের এই সঙ্গে থাকার সোনার চেয়েও দামি ।








সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:২৬
১৮টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×