যাইনি যাবে না বলা...
২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাইনি যাবে না বলা—
চাইনি কখনো বলতে পারবে না—
এতো ভালোবেসে এতো কাছে গিয়ে
অবশেষে ফিরেছি প্রেম ভরা মন নিয়ে।
জয় করে সকল প্রতিবন্ধকতা—
লিখে গেছি রাতের পর রাত
অযাচিত বিড়ম্বনা সমগ্র পদদলে
বাড়িয়েছি যে দু’হাত
কতজনে যে গেছে চলে ব্যর্থ মনোরথ হয়ে
লাশের মতো তাদের রয়েছে পড়ে শুধু মিথ্যে অজুহাত
থেকে গেছি তুমি আমি থেকে গেছে বিশ্বাস।
অমিত সম্ভাবনার হাতছানি—সযতনে বুকে লয়ে
. এইসব গোপন অভিসার
মনে মনে সঙ্গোপনে এ এক অপূর্ব রসায়ন— তোমার আমার।
তুমিহীন অপূর্ণ যে লাগে সবই—এই মায়ার ভূবনে।
কতজনে চলে যায় না বলে ছল ছল আঁখিজলে
প্রণয়ের উচ্ছ্বাস শুধু চাপা পড়ে থাকে
পিনপতন নিরবতায় পথের ধূলির মতো অচ্ছুৎ
কত ফুল ঝরে যায় শীতে ঝরে পরা
শুকনো পাতার মতো—হৃদয়ের ক্ষত বিক্ষত
তবুও যেমন হলুদ সরষে ফুলে বসন্তের পূর্বাভাস
তোমার ঐ নারীরূপে আমার পৌরুষ যেন অঙ্গে অঙ্গে মাখা
শব্দে শব্দে বর্ণে বর্ণে কবিতার উচ্ছ্বাস
অসীম সাহসিকতা লয়ে বুকে, যাইনি তোমার কাছে ছোটে
বলা তো যাবে না,
চাইনি তোমার কর এই করে কোনদিন বলতে পারবে না
গিয়েছিতো এক সাগর প্রেম বুকে লয়ে
সহস্র কবিতা হয়ে— হাওয়ায় হাওয়ায় ভেসে যে বেড়ায়
বিলে ভেসে থাকা লালপদ্ম শাশ্বত সুন্দর হে অপসরা
বর্ণালি সন্ধ্যার স্বর্ণালি ক্ষণ যেন শিল্পীর পটে আঁকা তুমি
মোদের যুগান্তকারী প্রেম যেন পেয়েছে ঠাঁই আজ ইতিহাসের পাতায়।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুন
আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন