এখন কেবল উষ্ণ সান্নিধ্য হোক তোমার আমার
০৪ ঠা জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি যেন বৃষ্টি জল চাতকের বহুপ্রতীক্ষিত ঠোঁটে
তৃষ্ণা নিবারণের একান্ত প্রয়োজন লাগে এই প্রাণে ।
তুমি নেই তাই অবাক শূণ্যতায় নিমজ্জ্বিত যেন গোটা পৃথিবী
এক সাগর তৃষ্ণা লয়ে বুকে।
তুমি নেই বলতে শারীরিক অনুপস্থিতি নয়
গল্প কবিতায় কথায় হতে পারে অনুপস্থিতির প্রতীকি স্থগিতাদেশ
তা না হলে যে কষ্টের অন্ত নেই, এই খানে হৃদয়ে আমার
জীবনযাপনের বাকিসব উপকরণ যে অর্থহীন মনে হয়।
যদি বলো ভালোবাসি তবে তো কথাই নেই
সকল দুঃখের হয় ইতি, আমি যে হাসি পুস্পহাসি জাহান্নামে বসে
যদি কহো কথা যদি দেখিগো একাগ্রতা তোমার,
আমিহীন অন্য কোন খানে
ঈর্ষার ঝড় ওঠে মনে, ভাঙা কাচের মত ভেঙে যায় যেন
সব আনন্দ অনুভূতি এক নিমিষে..
যদি বলো, তুমি আমার নও
আমি যেন জড়, মৃত মাছের চোখের মত
এখন হিমেল হাওয়া বহে বিস্তীর্ণ হলুদ সরষে ক্ষেতে
দোলে আশা তাই কৃষকের বুকে ঘন কুয়াশাই কাম্য এখন প্রচণ্ড শীতে
এ সময় বৃষ্টি চাইতে নেই
উর্বর মাটি কাঙ্ক্ষিত মাত্রায় ভিজে যায় ভিজে যায় ঘাস বিন্দু বিন্দু শিশির জলে
সূর্যের আলোকরশ্মি তাতে দেয় হীরকের দ্যুতি
কী ক্ষতি বলো না প্রিয়তমা তুমি আমার হলে নেই কী অনুমতি
এখন যে পৌষ মাস সর্বানাশ মরুক দূর বনে
এখন কেবল উষ্ণ সান্নিধ্য হোক তোমার আমার মন বিনিময় কিংবা স্পর্শে
অপার ভালোবেসে আনমনে
দুচোখে লেগেছে যে নেশা লেগেছে তৃষ্ণা দুটি দেহে প্রাণে
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুন
আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন