অভাব!!!!
১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এতো যে অভাব—
চারিদিকে যেন অভাবে নিমজ্জিত সব;
জলবায়ু পরিবর্তনের কারণে বিজ্ঞজনের মুখে মুখে সমুদ্রতল উত্থানে
সমুদ্র উপকূলে বাসযোগ্য আবাসনে নিশ্চয়তার অভাব
গ্রামের বাড়িতে পুকুরে পয়ঃনিষ্কাষণের লাইন
মারাত্মক পানি দূষণে মাছেদের বসবাসের পরিষ্কার পানির অভাব,
শত শত কারেন্ট জালে অস্তিত্ব বিলীন হবার স্বভাব।
এটা নেই, সেটা নেই-
বলতে তো বাঁধা নেই
লিখতে গেলে শব্দের অভাব
বাড়ি বানানোর সরঞ্জামে অতিদামে অর্থের অভাব
শিশুর খাবার দুধের আর খেলনার অভাব
ঘরে ঘরে দ্রব্যমূল্য বৃদ্ধিতে কাঁচাবাজার খাদ্যদ্রব্যের অভাব,
গবেষকের মেধার অভাব— দক্ষতার অভাব
বিজ্ঞান প্রকাশনার অভাব—
আধুনিক যন্ত্রপাতির অভাব
কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি অনুমোদনের অভাব।
সকলের সময়ের অনেক অভাব
সততা দেশপ্রেমের অভাব
স্বশরীরে জনতার মঞ্চে বক্তৃতায় সাহসের অভাব,
ব্যবসায়ীর ডলারে অভাব
খোদা ভীরুর মনে নেক আমলের অভাব।
এতো কৌতূহলী স্বভাব
তবু প্রণয়ের বেলতলায় যাওয়াতে কেন সাহসের অভাব?
দেহে মনে ক্ষণে ক্ষণে তুমিহীনতার আক্ষেপের স্বভাব
ঐ নীল ঠোঁটে "তোমাকে ভালোবাসি খুব" বলার অভাব;
চারিদিকে জ্ঞানের অভাব, গুণের অভাব— যশের অভাব
সহনশীলতা সাহসিকতা ধৈর্যের অভাব, ব্লগে কমেন্টে ব্লগারের অভাব
হে মানব সন্তান যেন চিরন্তনী স্বভাবই— চাই চাই কিছু নাই বলা স্বভাব!
তুমিহীনতাই যে তোমার সবচেয়ে বড় অভাব
তাই আমারও তোমাকে সতত ভালোবাসাই স্বভাব।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুন
আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন