সমর্পণ
১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের এই প্রেম, সকলের জানা
তুমি কিগো বুঝ না !
তবে কেন করো রচনা?
এক বুক ব্যথা বুকে লয়ে
অন্যের চোখে ধূলি দিয়ে, ভ্রান্তিবিলাস;
বিভ্রান্তিতে ফেলা -এখন আর হবে না।
তোমার আমার- গোপন অভিসার
প্রকাশ্য দিবালোকের মতো সুন্দর শাশ্বত
দিনে দিনে হয় তা আরও হৃষ্ট পুষ্ট ঋদ্ধ।
ভেদাভেদ কাব্যের দিন কবেই যে হয়ে গেছে শেষ
অযাচিত সংশয়ের আর নেই যে কোন লেশ।
তোমার প্রেমের ষোল আনা ভুলনা ভুলনা
মোরেই করেছো যে সমর্পণ! তাই রিক্ত নিংস্ব শূণ্য যে
তুমি আমি ছাড়া মোদের এই বাঁধন হারা প্রেমের প্রতিদানে,
দিনে দিনে তোমারে আরও বেশি ভালোবেসে যাই
ওগো মোর নিরুপমা কামনা বাসনা সাধনা।
এ হৃদয় সঁপেছি তোমারে থাকো যতই দূরে
যেন কত যুগ যুগ ধরে-
তোমার আমার এই প্রেম সকলের জানা।
এসোগো হৃদয়ে মম, মম বাহুডোরে
যেখানে তোমার কামনা বাসনা অনন্ত সাধনা
এইখানে কবিতার নেই শেষ তুমি যে মোর একান্তই জানা।
যেখানে যাও পশ্চিমে কিংবা পূবে
উত্তরে দক্ষিণে যতদূরে- আমাকেই শুধু পাবে তোমার অন্তরে
মোদের কালোত্তীর্ণ এই প্রেম যে খাঁটি সোনা।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুন
আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন