প্রাপ্তি
০৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতরাতে মনের মাঝে —
কতো কথা যে কবিতার চরণ হয়ে
অবিরাম বাজতে থাকে,
নাচতে থাকে খেলতে থাকে হাসতে থাকে — অচিন সুরে
ফুসরত মিলেনি আর।
তাইতো হলোনা লেখা — কোন কবিতা
এমনি করে — অতীতেও যে হারিয়ে গেছে কত কথা!
সময়ের অতল গহবরে।
তোমাকে তাই আর হয়নি বলা — কবিতা লেখার ছলে
নিষিদ্ধ গন্দমের মতো হতে পারে যে তা ক্ষতিকর
তবু আমি ছিলাম বদ্ধ পরিকর ..
তোমাকেই যে বলতে হবে..
জানোতো কবিতা পড়ার নেশা মোর
. কবিতা পড়ে — প্রেমের উদাত্ত আহবানে
কবিতা পড়ে ধরতে পারি যেন
অধরা যা আছে তার সবই —
তাইতো হয়েছি কবি।
তবুও কেন যেন ফুসরত মেলে না আর
আগের মত করে শুধু ঝরা শিউলি ফুলের মতো যায় ঝরে
অনেক ভোরের নির্জনতায় ।
আছে কী গো মোর সেই — অধিকার
সংসারের যাতা কলে চাপা পড়ে।
ভালোবাসার ভস্ম উড়ে — ধূলি ধূসরিত বিষন্ন ধরে
মনের মাঝে বাজে বিষন্ন সুরে, সেই একই কথা
বারেবার — আছে কী মোর অধিকার।
শুধু কবিতা পড়তে পারি
মনে মন বাঁধতে পারি — তোমায় কীর আর ধরতে পারি
বাহুবন্ধনে মোর অপার প্রেমের দোসর হয়ে।
কবিতা লিখে হৃদয় জয় করতে পারি
সুদীর্ঘ এক যুগ সাধনা শেষে — চূড়ান্ত প্রাপ্তিযোগ
অপ্রাপ্তির ঋণে নূয়ে পরা ইচ্ছে বৃক্ষ মোর
কলেবরে বেড়ে বেড়ে ছুঁয়ে দেয় অনন্ত আকাশ যেন..
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১

বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন...
...বাকিটুকু পড়ুনগানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98

হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
==========
কবিতার...
...বাকিটুকু পড়ুন
তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর...
...বাকিটুকু পড়ুন