গভীর রাতে
১৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার ভেতর যেন আমার প্রাণের বসতবাড়ি,
তোমায় বুকে লয়ে যেন অথৈ সাগর দেবো পাড়ি;
এই স্বপনে তুমি যে হায় নেই— সঙ্গে আমার,
জীবন তরী তাই যেন আজ নাবিক ছাড়া
গন্তব্য হীন এক পথের পানে, চলছি একা যেন উদাস প্রাণে।
প্রেমহীন জীবনের আছে কী হায় মূল্য কোন
তোমার— আমার জীবন যেন ঘোর হতাশায়
মোদের দুজনার প্রণয়ছাড়া,
থাকলে তুমি আমার পাশে দৃর আকাশের ঐ যে তারা
তাও যেন আমি এনে দিতে পারি তোমার করে
বাঁধ ভাঙার উচ্ছ্বাসে —মোরা যেন অপ্রতিরোধ্য
অপার এক মিথোজীবীতায়—
তুমি কী নও ভীষণ একা ;
আমি ছাড়া— সর্বহারা —নির্জন এক দ্বীপের মতো।
অসীম আকাশে নক্ষত্র যতো,
আমার প্রেম আছে ততো— তোমার প্রতি দিবারাতি।
নিরূপমা,
আমি যে তোমার প্রেম পিয়াসী— এক জনমের আরাধনায়
তোমার লাগি —অসীম প্রেমতৃষ্ণা জাগে বুকে আমার,।
আমার অনন্ত এই প্রতীক্ষার— করো গো ইতি
অযাচিত ভয়ভীতি দূরে ঠেলে।
চলো মোরা গড়ি প্রেমের দোসর— ধূসর কাব্য দূরে ফেলে
আমরা যে পাখির কূজন একটি পাখির দুটি ডানা
প্রেমের বৃন্দাবনে, চলোনা গো— হই উদাসী অভিসারে।
তবেই যেন মিলবে তারা !
এই ললাটে— তুমি ছাড়া যাই জুটুক অর্থহীন যেন সবই।
চাই না যে আর কোন তারা
তুমি হীন— নিদ্রাহীন —এই আমি ভাবছি শয়নে এসব কথা।
এমন গভীর রাতে, রাত শেষে মুয়াজ্জীনের আযান ঐ আসে ভেসে কানে
নতুন প্রভাতে তিমির আঁধার রাত্রি শেষে
নতুন দিনের যাত্রা যে হয় প্রতিনিয়তই এমন করে
।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১

বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন...
...বাকিটুকু পড়ুনগানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98

হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
==========
কবিতার...
...বাকিটুকু পড়ুন
তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর...
...বাকিটুকু পড়ুন