এই রাতে এই ক্ষণে !!!!
১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবিতা লেখা খেলা হোক না এই বেলা
তুমি যে দাও দোলা হৃদয়ে মম সতত !
যেন কত যুগ ধরে চলছে এই প্রণয় খেলা
সময়ের মতো অবিরত শাশ্বত প্রেম মোদের;
হয়ে ওঠে প্রেরণা,
অস্থির এই পৃথিবীতে চলছে যে অশুভ প্রতিযোগিতা,
নিয়তই এই যুদ্ধ যুদ্ধ খেলায়
ধ্বংস হয় মানবভ্রূণ, ধ্বংস হয় মানব সভ্যতা।
চারদিকের উত্তাল উত্তাপ প্রতিকূল বৈরী ভাব
যেন আমি সব যাইগো ভুলে— এ হৃদয়ে তুমি এলে।
তুমি যেন স্বস্তি দাও— তুমি যেন মুক্তি দাও
দুদণ্ড শান্তি দাও মোরে, ভালোবাসার পরশে।
এসো গো কাছে এই মায়াবী রাতে— এই বেলা
প্রেমের মন্ত্র পড়ে; প্রশান্তি যেন নামে ধরণীর বুকে
এসো করি প্রার্থনা, যুদ্ধ নয় শান্তি চাই
দুঃখ নয় আনন্দের ফোয়ারা চাই— এই ধরে ।
আপন করে কষ্টের ইতি চাই বুক ভরা বেদনায়
অশুভ প্রতিযোগিতার— চির ইতি চাই ;
অনন্ত প্রেমে তোমায় ওগো আমি কাছে চাই!
এসো গো — এসো না, অনন্ত প্রেরণা মোর;
জনম ভর, ফিরিয়ে দিও না আর আমারে;
করো হে কবুল, করো কবুল; করো না ভুল,
গ্রহণ করো ওগো আমারে— অপার ভালোবেসে;
এই রাতে— এই ক্ষণে— মনে মনে যতনে...
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১

বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন...
...বাকিটুকু পড়ুনগানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98

হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
==========
কবিতার...
...বাকিটুকু পড়ুন
তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর...
...বাকিটুকু পড়ুন