কবিতার গাড়ি পাঠিয়ে দিও প্রতিদিন
২২ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবিতার গাড়ি পাঠিয়ে দিও প্রতিদিন
আমি যেন চড়তে পারি তাতে
কবিতা যে আমার ভীষণ ভালো লাগে—
আঁধার এই পৃথিবীর বুকে যেন তা ছড়ায় রবির আলো
আমি শুধু করি উপভোগ;
তোমার কথা্মালা। কবিতা লিখে তুমি যেন লও আমার খোঁজ
তুমি যেন প্রণয় সুধা ঢালো।
জগৎ জুড়ে চলছে যখন অশুভ প্রতিযোগিতা — যুদ্ধ যুদ্ধ খেলা
কেউ খেলে অস্ত্রহাতে কেউ বা বুদ্ধিতে
কেউ আছে যুক্তি তর্কে কেউ বা মিছিলে রাজপথে
আমি আছি তোমার পানে চেয়ে।
তোমার প্রতি আমার ভালোবাসা অন্যায্য তো নয়
খুবই সহজাত, তোমার আমার অভিসার কামনায়
জেগে জেগে কেটে গেলো হায় কতো বিনিদ্র রাত।
সময় থাকে নি থেমে, চুল পেকেছে বেড়েছে বয়স
দিন ফুরিয়ে রাত আসে নেমে— মোদের আঙিনায়
তবুও কী আর থামে জীবন ঘড়ি
চলে টিক টিক— তোমার পথে চেয়ে।
কবিতার ভেলা পাঠিয়ো মোর কাছে যেন চড়তে পারি
উড়তে পারি তোমার আকাশে— নিউরনে শিরা উপশিরায় মেধা ও মননে।
কবিতা পড়ে পড়ে তোমায় পাবো প্রাণে যাবো ছুটে তোমার পানে
তোমার আমার মিলন হবে রোজ এসব কবিতা পাঠে।
তোমার পাঠানো কবিতা গুলো নেবে গো আমায় টেনে
তোমার মনের ভেতর— তোমার অনেক কাছে
কবিতা লেখো রোজ — তবেই তুমি পাবে আমাকে..
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১

বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন...
...বাকিটুকু পড়ুনগানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98

হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
==========
কবিতার...
...বাকিটুকু পড়ুন
তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর...
...বাকিটুকু পড়ুন