somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোল্ড ড্রিংকস - কতটা ক্ষতিকর?

১৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুক থেকে:

প্রচন্ড গরমে আজকে অফিসে আসার সময় গুলশান-২ এর এই দোকানটিতে ঢুকলাম। রাস্তার ধারে রাখা সাদা বোতলগুলো দেখে কৌতুহল বশত জিজ্ঞেস করলাম-

>> এগুলো কি সফট ড্রিংকস না সাদা পানি?

= বস এগুলো সোডা ওয়াটার।

>> ও বুঝেছি, এগুলো দিয়ে কাপড় ধোয়া হয়।

= না বস, এগুলো মদের সাথে মিশিয়ে খায়।

আমি টাশকি। কিছুক্ষন স্তব্ধ থেকে জিজ্ঞেস করলাম
>> ভাই আপনার দোকানে কি মদ পাওয়া যায়?

= না ভাই। এভাবে প্রকাশ্যে মদ বিক্রিতো নিষিদ্ধ।

বাবুরে, মদ বিক্রি নিষিদ্ধ আর মদের সাথে মিশিয়ে খাওয়ার জিনিস প্রসিদ্ধ। কি আজব কাজ-কারবার!

>> ভাই এগুলো দোকানের ভেতর না রেখে একদম প্রকাশ্যে রাস্তায় রেখেছেন। আমিতো ভেবেছিলাম সাদা কোল্ড ড্রিংকস।

= ভাই কোল্ড ড্রিংস আর কয়টা চলে! এগুলো এজেন্টরা দিয়ে যায়। ওখানেই শেষ হয়ে যায়।

সোডা ওয়াটার অন্যান্য খাবারেও ব্যবহার করা হয়। তবে এখানের বোতলগুলোর বেশিরভাগ মদের গ্লাসেই যায়। দিনে ১৬ আউন্সের বেশি সোডা পান মৃত্যুর কারণ হতে পারে।

এবার আসি কোল্ড ড্রিংকসএর কথায়। এই গরমে কোল্ড ড্রিংকস এর ব্যবসা জমজমাট। কোল্ড ড্রিংকসগুলোও কিন্তু সোডা ওয়াটার। অনেকের মাঝে একটা ভুল ধারণা আছে যে, স্প্রাইট বা সেভেন আপ সাদা হওয়ায় ভালো। সম্পূর্ণ ভুল। সব কোল্ডড্রিংকসই সমান ক্ষতিকর। আমেরিকা ও কানাডার সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে কোক, পেপসি বিক্রয়ের মেশিন বাধ্যতামূলক ভাবে অপসারণ করা হয়েছে। আর এদেশে স্কুল কলেজের শিক্ষার্থীরাই বেশি কোল্ড ড্রিংকস পান করে থাকে।

পৃথিবীর ২১টি দেশে এক গ্লাস কোক বা পেপসির মধ্যে মানু্ষের একটি দাঁত ডুবিয়ে রেখে দেখা গেছে, ৭ থেকে ১৪ দিনের মধ্যে দাঁতটি গলে সম্পূর্ণ ভাবে মিশে গেছে। কোকের মধ্যে কীটনাশক মেশানো হয় যেন দীর্ঘ দিন বোতলে থাকলেও পানিতে কোন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা কীটপতঙ্গ জন্মাতে না পারে। কোল্ড ড্রিংকস, স্থায়ী কোষ্ঠকাঠিন্য, হার্ট, কিডনী, লিভারে মারাত্মক ক্ষতি সাধন করে। হাড় দুর্বল ও নরম করে দেয়। গর্ভবতী মা ও শিশুর জন্য মারাত্মক ক্ষতিকর। আর এসব খেয়ে মানুষ অসুস্থ হলে লাভটা তদেরই। কারণ কোক কোম্পানীগুলোর সিস্টার কনসার্ন ঔষধ কোম্পানীগুলো রোগীদের কাছে ঔষধ বিক্রির মাধ্যমে প্রচুর লাভবান হয়।

কোক ও পেপসি কোম্পানী এসব বিষয়ে ধুম্রজাল সৃষ্টির বহু চেষ্টা করেছে। কিন্তু বারবার সরকার ও আদালতের আদেশ তাদের বিপক্ষে গিয়েছে।

সুতরাং মাদকের পাশাপাশি কোল্ড ড্রিংকসকেও না বলুন।

কৃতগ্গতা: --- S M Nahid Rahman (ফেসবুক থেকে)
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×