ইদানিং টিভিতে টক-শোর অনেকাংশেই জুড়ে থাকে নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের দাবি নিয়ে এবং আপামর জনসাধারনই এর পক্ষে শুধুমাত্র কট্টর আওয়ামী লীগ ছাড়া। কট্টর আওয়ামী সাপোর্টাররাও সাপোর্ট করত যদি প্রধানমন্ত্রীর সায় থাকত।
আজ ড. মুহাম্মদ ইউনূস ও মন্তব্য করেছেন - নির্দলীয় সরকার ছাড়া শান্তিপূর্ণভাবে আগামী সংসদ নির্বাচন হওয়ার সুযোগ নেই।মিরপুরের ইউনূস সেন্টারে কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক-শ্রমিক-জনতা লীগের নেতাদের সঙ্গে এক মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন, নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কর্তৃত্ব ছাড়া হতে পারে না এবং তা কেউ মানবে না। যে রেফারিকে কেউ বিশ্বাস করে না, তিনি জোর করে রেফারি হবেন। নিজেই খেলায় অংশ নেবেন। এমন জবরদস্তি হিটলারও করেছিল কি না, আমার সন্দেহ হয়।
আমরা কি একজন জনপ্রতিনিধি প্রধানমন্ত্রীর একগুয়েমির কারনে তত্ত্বাবধায়ক সরকার পাব না? জনগন যাদের ভালো বলবে তারা ক্ষমতায় থাকবে এটা তো মেনে নিতে হবে। কেন আমাদের রাজনীতিবিদদের নীতির সাথে জনগনের নীতি মিলে না??
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


