একটি ফাউন্ডেশনের আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিল সজীব ওয়াজেদ জয়। কিন্তু সেখানে সব পত্রিকার সম্পাদকরা নেই কেন?? অনেককে নাকি আমন্ত্রণই জানানো হয়নি, ঘটনা কি?? এ কেমন অনুষ্ঠান, রাজনৈতিক নাকি অন্য উদ্দেশ্যের!!
‘রূপকল্প ২০২১, গত ৫ বছরের অর্জন, আগামী ৫ বছরের অঙ্গীকার...’ এই শীর্ষক অনুষ্ঠানে ছিলেন দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাইমুল ইসলাম খান, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা ট্রিবিউটনের সম্পাদক জাফর সোবহান, সাপ্তাহিক সম্পাদক গোলাম মর্তুজা, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামকে দেখা গেছে। তাদের কেউ কেউ আবার প্রশ্নও করলেন।
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক ইত্তেফাকের সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, নিউএজের সম্পাদক নুরুল কবির, দ্য ইন্ডিপেনডে›ন্টের সম্পাদক মাহবুবুল আলম, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক এএইচএম মোয়াজ্জেম হোসাইন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, হেড অব নিউজ শাইখ সিরাজ, বৈশাখী টিভির মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাভিশন টিভির মোস্তফা ফিরোজ, চ্যানেল আইয়ের মুন্নী সাহাসহ অনেকেই নাকি আমন্ত্রিতই হননি!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




