সাংবাদিক ভাই-বোনেরা মানহানির মামলা কইরেন না
অত্ত টাকা দেবার ক্ষমতা নেই
এম্নিতেই তো কোরবানীর পশুর দাম বাড়াইয়া দিচেন!!
যদি প্রশ্ন করেন ক্যামনে?? তাহলে বলি
ইদানিং প্রিন্ট মিডিয়ার পাশে এত্ত ইলেকট্রনিক মিডিয়া হইচে যে কে কারে টেক্কা দিব, ক্যামনে হিট হইব সেই চিন্তা
তো দিন-রাত নাই, খাইয়া না খাইয়া আপনারা পইরা থাকলেন কোরবানীর পশুর হাটে, বাজারে গরু-ছাগল যাওয়ার আগেও সম্ভবত কোন কোন চ্যানেলের ক্যামেরা চইলা গেছে
যাই হোক, ঢাকার মানুষ তো বেশ কয়েকদিন আগে পশু কিনেনা
পশুর হাগা-মোতা পরিস্কার করতে ঝামেলা...........
আপনারাও প্রচার শুরু কইরা দিলেন - বাজারে পশু বেশী, দাম নাইক্কা
দূর-দূরান্তের ব্যবসায়ীরা ভয় পাইয়া গেল
ঢাকায় পশু আমদানী কমে গেল
ফলে আজ সকালেই বাজার বেশ সাবাড়
বিকেলেই দাম চড়া, বাজারেও পশু কম.........................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


