নাহ, বেশীর ভাগ ক্ষেত্রেই ভালো নয়
রুপালী পর্দার অভিনেতা-অভেনেত্রীদের শেষ বয়সের দিনগুলো.......
আজই টেলিভিশনে একটা অনষ্ঠান দেখলাম
সেখানে প্রবীন অভিনেতা খলিল ও অভিনেত্রী রানী সরকারের বর্তমান হালচাল দেখালো
অভিনেতা খলিলের মতে, ইদানীং কেউ তাকে অভিনয়ে ডাকে না মনে করে সে অসুস্থ তাই সে ব্যস্তহীন সময় কাটাচ্ছে। সে একটা সরকারী চাকরী করত, পেনশন পাচ্ছে, তাই হয়ত দিন চলে যাচ্ছে। কিন্তু চলচ্চিত্র কর্পোরেশন বা এর সাথে সংশ্লিষ্ঠ সমিতি থেকে তাদের জন্য কোন কিছুই নেই।
অভিনেত্রী রানী সরকারের বর্তমান আর্থিক অবস্থা খুবই খারাপ। এমনকি ঘরে চাল পর্যন্ত নেই। খুব আবেগপ্লাবিত হয়ে বলল, আগে মনে করতাম রুপালী পর্দার দিনগুলো সামনে সোনালী দিন। কিন্ত যদি আগে এই অবস্থা জানতাম তাহলে সুইপারের চাকরী করতাম তবুও এই লাইনে আসতাম না।
সাক্ষাৎকারদুটো দেখে আসলেই খারাপ লাগল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


