স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রার সীসা আছে প্রাণ গুঁড়া হলুদে আর তাই যুক্তরাষ্ট্রের বাজার থেকে প্রাণ ব্রান্ডের হলুদের গুঁড়া প্রত্যাহার করে নিতে বলেছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন-এফডিএ। রাসায়নিক পরীক্ষায় প্রাণের গুঁড়া হলুদে ৫৩ পিপিএম (পার্টস পার মিলিয়ন) পর্যন্ত সীসা পাওয়া গেছে, যা নবজাতক, শিশু-কিশোর ও গর্ভবতী নারীর জন্য খুবই ক্ষতিকর।
এর আগে প্রাণের ২৫০ গ্রামের প্লাস্টিক জারের গুঁড়া হলুদে ২৮ পিপিএম এবং ৪০০ গ্রামের প্যাকেটে ৪২ পিপিএম সীসা পাওয়া যাওয়ায় পণ্যটি প্রত্যাহার করে নেয়া হয়।
পাশাপাশি ভোক্তাদের পরামর্শ দিয়েছে এই হলুদ ব্যবহার না করে প্রয়োজনে স্বাস্থ্য পরীক্ষা করতে।
প্রাণ কর্তৃপক্ষ বলছে - ইহা তাদের প্রক্রিয়াজাতকরণের ত্রুটি নয়, বাংলাদেশের মাটির কারণেই হলুদে সীসার পরিমাণ বেশি থাকে। তাদের মতে শুধুমাত্র প্রাণই নয়, বাংলাদেশের অন্যান্য কোম্পানির গুঁড়া মসলা নিয়েও এফডিএ আপত্তি তুলেছে।
কিন্তু এফডিএর ওয়েবসাইটে প্রাণ ছাড়া আর কোনো বাংলাদেশি কোম্পানির মসলা নিয়ে গত তিন মাসে কোনে নোটিস দেখা যায়নি।
বাংলাদেশের মাটিতে সীসার মাত্রা নিয়ে প্রাণের দাবির বিষয়ে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের(এসআরডিআই)পরিচালক জানান, বাংলাদেশের মাটিতে সীসার মাত্রা দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চলের মতোই। তবে শিল্প এলাকায় মাটিতে সীসার মাত্রা স্বাভাবিকভাবেই বেশি। এই অজুহাত দেখিয়ে বাংলাদেশের মাটিকে দোষ দেয়াটা মিথ্যাচারের নামান্তর।
প্রাণের মত একটা নামী ব্রান্ড থেকে আমরা এর সঠিক প্রতিক্রিয়া / সমাধান চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


