২০০৬ সালের এই দিনে, ২৮ শে অক্টোবরে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতায় মারা গিয়েছিল ৭ জন, আহত কয়েকশত। রক্তাক্ত ২৮ অক্টোবর বলা হয় সেই দিনটাকে।
সেই আন্দোলনটা ছিল আওয়ামী লীগের, তৎকালীন প্রধান বিরোধীদল।
দাবি????
প্রধান বিচারপতি কেএম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিয়োগের বিরোধীতা
আজও সেই দিনটাকে লগি-বৈঠার তান্ডবের দিন ধরা হয়। কিভাবে পিটিয়ে লগি দিয়ে মানুষ মারা যায় তা সারা বিশ্ব দেখেছে।
রণক্ষেত্র ছিল পল্টন-বঙ্গবন্ধু এভিনিউসহ পুরো এলাকা
ভয়াল ছিল সেই দৃশ্য.....
সেই মামলা নাকি রাজনৈতিকভাবে বাদ...
কিন্তু তারপর বাংলাদেশের রাজনীতিতে কত্ত মানুষ মারা গেল
কুপিয়ে হত্যা - গুম - হয়রানির পরিমাণ দিনকে দিন বাড়ছেই
এখন ৭ এর জায়গায় দিনে আরো বেশী লোক মারা যায়....
তাইতো ঢেকে গেছে হয়তে সেই ভয়াল রক্তাক্ত ২৮ অক্টোবর
শুধু স্মৃতিতে রয়ে যায় লগির পিটানি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


