somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রিয়াদ( শেষ রাতের আঁধার )
ফেসবুকে আমি - রিয়াদুল রিয়াদ (শেষ রাতের আঁধার)

তেল ও সমালোচক

০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ এমন একটা দেশ যেখানে মেধার ছড়াছড়ি। অলিতে গলিতে, আশেপাশে, যেখানে চোখ বুলানো হয়, সেখানেই মেধা। তবে সেই মেধার মূল্যায়ন নেই। এখানে মূল্য তেল দেবার, তেলে তৈলাক্ত হবার। আপনার চেয়ে বড় আসনের বসকে তেল দিবেন মানে আপনি প্রমোশন পাবেন। ভাল পদ পাবেন। অনেক ভাল লেখার গুণ থাকার পরও যতদিন আপনার প্রকাশককে তেল দেবার, ভাল লেখকদের তেল দিয়ে সখ্যতা গড়ার অভ্যাস না হবে, ততদিন আপনার লেখার মূল্যায়ন পাবেন না। দ্রুত জনপ্রিয়তা চান, সাফল্য চান, টিকে থাকতে চান, স্বপ্ন পূরণ দেখতে চান, আজই তেল দেওয়ায় লেগে যান। মানুষ নয়, অমানুষ হয়ে বাঁচুন।
এখানে মেধার আলোচনার চেয়ে, সমালোচনা হয় বেশী। হুমায়ূন আহমেদের লেখা নিয়ে না যত আলোচনা হয়, তার চেয়ে বেশী সমালোচনা হয়, তিনি শাওনকে বিয়ে করেছেন এটা নিয়ে। তিনি এ দেশের সাহিত্যকে, মানুষকে কিছুই দিতে পারেন নি। দিতে পেরেছেন কিছু সস্তা লেখা, যা পড়ে আমার মত সস্তা মানুষরা আনন্দ পাই, ভাল লাগে। আর পেরেছেন শাওন নামের একটা মেয়েকে বিয়ে করতে। যেই বিয়ে দিয়ে তার সব সৃষ্টি নষ্ট হয়ে গেছে। তিনি নাক ছিটকানোর ব্যক্তিতে পরিণত হয়েছেন। আমরা তাকে ঘৃণা করি।
সাকিব আল হাসানের খেলা নিয়ে না যত আলোচনা হয়, তার চেয়ে বেশী সমালোচনা হয়, ও আধুনিক জীবন ধারার শিশিরকে বিয়ে করেছে এটা নিয়ে। সাকিব ইউকেট পেলে, রান করলে, ম্যাচ জেতালে যতটা না আলোচনা হয়, তার চেয়ে বেশী সমালোচনা হয়, সাকিব দেশদ্রোহী, দেশের জন্য কিছুই খেলে না, সাকিব উগ্র এটা নিয়ে।
সাকিব অবশ্যই দেশদ্রোহী, সাকিব দেশকে কিছুই দিতে পারে নি। সাকিব দেশের জন্য কিছু না দিয়েই আই সি সি অল রাউন্ডার র‍্যাঙ্কিং এ প্রথম হয়। সাকিব আই সি সি এর লোকদের তেল দিয়ে নিজের র‍্যাঙ্কিং ধরে রাখে। সাকিব দেশের হয়ে কোনদিন ইউকেট পায় নি, রান পায় নি, এতদিন তেল দিয়ে নির্বাচকদের দলে টিকে আছে। আই পি এল, কাউন্ট্রি, বিগ ব্যাশ, সি পি এল এর লোকদের তেল দিয়েই ওখানে খেলার সুযোগ পেয়েছে। হঠাৎ করে সাকিবের তেল দেয়া একটু কম হয়ে যাওয়াতে, দল থেকে বাদ পড়ে গিয়েছে। নিষিদ্ধ হয়েছে। সাকিব মানুষ নয়, সাকিবের থাকতে হবে অমানুষ হয়ে। অমানুষ হয়ে রাগ প্রকাশ থেকে বিরত থাকতে হবে। আমরা যখন দিনের ভিতর, দেশকে ১০০ বার গালি দেই, তখন আমরা দেশদ্রোহী নই। কিন্তু সাকিব রাগের মাথায় একটা কথা বললেই, সাকিব দেশদ্রোহী, বেয়াদব, টাকার জন্য খেলা খেলোয়াড়, দেশ থেকে তাড়িয়ে দেবার মত, দল থেকে বিতাড়িত করার মত অপরাধী। আমরা সাকিবকে ঘৃণা করি।
হুমায়ূন আহমেদ আমাকে নিয়মিত তেল দিতেন বলেই, তার লেখা আমার ভাল লাগে। কাকে বিয়ে করলেন, সেসব নিয়ে আমার ভিতর চিন্তা আসে না। সাকিব আমাকে তেল দেয় বলেই, আমার সাকিবের জন্য আবেগ কাজ করে, সাকিবকে ভাল লাগে। সাকিবকে ভালবাসি। সাকিব রাগ দেখালো না কি করল, সেসব নিয়ে চিন্তা আসে না। হুমায়ূন আহমেদ খারাপ মানুষ, সাকিব আল হাসান খারাপ মানুষ, আমি নিজেও খারাপ মানুষ, তাই এদের ভালবাসি। তাই এদের পক্ষে আছি। এদের তেল দেবার কোন সুযোগ আমার নেই। এরা আমার আবেগের জায়গায় আছে। ভালবাসার জায়গায় আছে। হুমায়ূন আহমেদ যেদিন হারিয়ে গেলেন, সেদিন বুকের ভিতর খুব কষ্ট হচ্ছিল, শূন্যতা অনুভব করছিলাম। অনেক দিন পর সাকিবের জন্য এই শূন্যতাটা অনুভব করছি। সাকিব হারিয়ে যায় নি জানি, যাবেও না। আমার মত কারও আবেগের জায়গা জুড়ে থাকবে, আর কিছু মানুষের সমালোচনা জুড়ে থাকবে। সেটা ব্যাপার না। যে জিনিস যত জনপ্রিয়, সে জিনিসের সমালোচকও তত বেশী। মাঝে মাঝে সমালোচকদের বলতে ইচ্ছা করে, যাকে নিয়ে সমালোচনা করছেন, তার চেয়ে আপনি কোন দিক থেকে এগিয়ে? ভাবুন, এরপর কাজ করুন। অবস্থা এমন, চালনি বলে সুঁইকে, তোর পাছা ফুঁটা।
নিজেরটা যে ঝাঁঝরা সেদিকে খেয়াল নাই।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×