somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৪২ পৃথিবীর সকল প্রশ্নের উত্তর - The Ultimate Answer to Life The Universe and Everything

৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আপনি কেমন আছেন? প্রশ্নের উত্তরে চট জলদি আপনি, "ভালো আছি", বলতে পারলেও, কেনো ভালো আছেন? সে প্রশ্নের হয়ত খুব একটা যুতসই উত্তর আপনি দিতে পারবেন না।

কিন্তু, সায়েন্স ফিকশন লেখক ডগলাস এডামস, তাঁর "The Hitchhiker's Guide to the Galaxy" তে বলে দিলেন, "জীবন, মহাবিশ্ব এবং সবকিছুর উত্তর- ৪২।"



আপনি গুগল করেন, একই উত্তর আসবে। এখন কথা হচ্ছে, ৪২ কী করে সবকিছুর উত্তর হতে পারে? এটা কী ধরণের কথা বার্তা?
ডগলাস এডামস এই বিষয়ে বলেন, এই জিনিসের কোনো ভিত্তি নাই। এটা মজা করেই বলা হয়েছিল।

মানুষজন তা মানলো না, ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে নিলো, নানা রকম গবেষণা শুরু করলো।

১৯৫৪ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় একটা ম্যাথ পাজল তৈরি করল, খুব সাধারণ একটা পাজল, তিনটি সংখ্যার ঘনের যোগফলের পাজল।
x^3+y^3+z^3=k


এই পাজলের জন্য ম্যাথমেটিশিয়ানদের বলা হলো, k এর মান ১-১০০ এর মধ্যে কোন কোন সংখ্যা হতে পারে, কোন কোন সংখ্যা হতে পারে না।
যেমন 2^3+(-3)^3+4^3=45 , মানে ৪৫ উত্তর হতে পারে কিন্তু ৪, ৫, ১৩্‌, ১৪, ২২,২৩,৩১,৩২ এগুলো তিনটি সংখ্যার (ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা) ঘনের যোগফল হতে পারে না।

এভাবে ১-১০০ পর্যন্ত সকল সংখ্যার ক্ষেত্রে, সম্ভব বা অসম্ভব উত্তর পাওয়া গেলেও, ৩৩ এবং ৪২ এই দুই সংখ্যার জন্য কোনো উত্তর গণিতবিদেরা কিংবা কম্পিউটারের এই জিনিসের সমাধান করতে পারছিল না।

এনড্রিউ বুকার এবং এনড্রিউ সাদারল্যান্ড দুই গণিতবিদ এই দুই সংখ্যার সমাধান নিয়ে উঠে পড়ে লাগলেন। ১৯৫৪ সালের ধাঁধাঁর উত্তর কেনো ২০১৭সালেও পাওয়া যাবে না, তাদের জেদ ছিল সেখানে।

এনড্রিউ বুকার এবং এনড্রিউ সাদারল্যান্ড

সুপার কম্পিউটারের সাহায্য নিয়ে ৩৩ এর সমাধান এনড্রিউ বুকার বের করে ফেললেন।

রইলো বাকি শুধু ৪২। কিন্তু ৪২, The ultimate answer to life, the universe and everything এতো সহজে সমাধান হলো না। সুপার কম্পিউটারও এই জিনিসের সমাধান করতে পারল না। কোন তিনটি সংখ্যার ঘনের যোগফল ৪২???

সুপার কম্পিউটারের ধারণ ক্ষমতার বাইরে থাকা এই সমস্যার সমাধানের জন্য ব্যবহার করা হলো, বিশ্বের সবচেয়ে বৃহৎ কম্পিউটার ক্লাস্টার, সাহায্য করল চ্যারিটি ইঞ্জিন নেটওয়ার্ক নামে প্রতিষ্ঠান। প্রায় ৪০০০০০ ভলেন্টিয়ারের হোম পিসির নেটওয়ার্ক ব্যবহার করে, প্রায় মাস খানেক ধরে ক্যালকুলেশন রান করে, অবশেষে ৪২ এর উত্তর আসে।
৪২ তিনটি সংখ্যার ঘনের যোগফল।
এবং এর সমাধান ---
42 = (-80538738812075974)^3 + 80435758145817515^3 + 12602123297335631^3


গবেষকদের ঘাম ছুটিয়ে দেয়া এই সংখ্যাকে এই কারণেও আরও বেশি করে সমীহ করা হয়। সব সংখ্যার চেয়ে আলাদা ভাবা হয়।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১২
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

পাতার পাখা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৯ শে জুন, ২০২৬ রাত ১০:২৮

পাতার পাখা
সাইফুল ইসলাম সাঈফ

নারকেল গাছের পাতা ছিঁড়ে
পাতার শলা আলাদা করে
দুই পাতা সমান করে কেটে
বানাতাম চার ডানার একটি পাখা
খেজুর গাছের কাঁটা ছিঁড়ে
সে কাঁটা পাখার মাঝখান বরাবর গেঁথে
দখিনা বাতাসের মুখামুখি ধরলেই
শুরু... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল কেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে জুন, ২০২৬ রাত ১:২১


ঢাকার রাজপথে আজ এক নতুন কুশীলবের আবির্ভাব ঘটলো। নাম তার ‘বাংলাদেশ আজাদ পার্টি’। এই নামের কোনো রাজনৈতিক অস্তিত্বের কথা দেশের আমজনতা না জানলেও, হঠাৎ এক রাতে তারা ‘অবৈধ... ...বাকিটুকু পড়ুন

যদি কামের কাম না হয়, সংখ্যা দেখলে বিগাড় ওঠে

লিখেছেন অপলক , ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:২২



বগুড়া জিয়াউর রহমান মেডিকেল বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট। এতেই রুগিরা সেবা পায়না, অপরিচ্ছন্ন, লোকবল নেই, যন্ত্রাংশ নষ্ট, ওষূধ নেই, ১৫০০ শষ্যাবিশিষ্ট করে লাভ কি? সেবা নিশ্চিত হবে না...

এখন ডাক্তাররা... ...বাকিটুকু পড়ুন

×