বিপ্রতীপ
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক রাতে জোৎস্নার কুহকী ডাক
ইচ্ছে হল ডুব সাঁতার দিই
জোড়া দীঘির কালো জলে
ইচ্ছে হল তলিয়ে যাই
কিন্তু অতলের এক বিপ্রতীপ গতি
শুধুই ভাসিয়ে তোলে।
নীল মরিচীকার শূন্যে একদিন
ইচ্ছে হল এভিস হতে
বোকা গ্রীক যুবকের মত
ব্যর্থ ডানা বানিয়েছিলাম
কিন্তু ওড়া হয়নি;
ধ্রুব ত্বরণে বার বার
ভূপতিত হয়েছিলাম।
একদিন মন্ত্রপড়া জলে
দেশলাইয়ের কাঠি ভিজিয়ে
বারুদের পৃষ্ঠায় ঘষেছিলাম
ব্রত আগুন জ্বালাব বলে,
ইচ্ছে পুরণের সেই কর্ম সফল হ্য়নি।
সভ্যতার গোরস্থানে প্রেতেরা হাসে
আমার দিকে তাকিয়ে,
আর আমার কফিনের পেরেক গুলো খেয়ে
আমি তখন চিৎকার করে বলি-
বোকা নই আমি।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন