শরত কেও বলেছিলাম
মনে হয় একদিন -
শোনেনি
গল্পটি নিয়ে পৃথিবীর কাছে
বার বার এসেছিলাম
নেয়নি
শুধু নিয়েছিল একটি ছোট পাখী
উড়িয়ে নিয়েছিল খড়কুটোর মত
আগুনের গর্ভে,
মাতাল হয়ে খসে পড়েছিল
নিযুত নক্ষত্রের মত
সে রাতে
কোনটিই আর ফিরে আসেনি
পৃথিবীর মাঠে ক্ষেতে নদীতে
সমুদ্রে
অথচ শোনা যায় একটা মীন নাকি
ডিমের মত মুখে নিয়ে সাঁতরায়
গল্পের বীজ
শরত কেও বলেছিলাম
মনে হয় একদিন -
শোনেনি
গল্পটি নিয়ে পৃথিবীর কাছে
বার বার এসেছিলাম
নেয়নি
শুধু নিয়েছিল একটি ছোট পাখী
উড়িয়ে নিয়েছিল খড়কুটোর মত
আগুনের গর্ভে,
মাতাল হয়ে খসে পড়েছিল
নিযুত নক্ষত্রের মত
সে রাতে
কোনটিই আর ফিরে আসেনি
পৃথিবীর মাঠে ক্ষেতে নদীতে
সমুদ্রে
অথচ শোনা যায় একটা মীন নাকি
ডিমের মত মুখে নিয়ে সাঁতরায়
গল্পের বীজ
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


