গৃহমুখী পাখিরাও তাহার কবিতায়
পথ হারায়, হারাতে চায়
তাহার এক একটি অক্ষরের কাছে
নতজানু হয় এক একটি ছায়াপথ
প্রপত প্রচন্ড ঢেউ কিভাবেই না লুটিয়ে পড়ে
তাঁর কাছে , তাহার কবিতার কাছে
শুধুমাত্র একটি হৃদয়ের ক্রমপাঠ
কখনও ধরা পড়েনি,অনুদীত হয়নি
যা ধরাপড়েছিল তা ছিল কেবলই
তেজস্বী সূর্য্যের আড়ালে জোৎস্নার মায়া
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১১ সকাল ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


