শুভেচ্ছা
ভালো থাকিস খোকা, তোরা ভালো থাকিস
বুকের উঞ্চ ভালোবাসায় সদা ডোবে থাকিস
মায়ের আঁচল, বাবার দোয়ার বেষ্টনিতে
তোরা থাকিস সদা, ভালোবাসার আরশীতে।
তোদের মুখে সত্য সুখের হাসি
সুখ খুঁজে পাইরে খোকা রাশি রাশি
শুভ ইচ্ছে মোদের আছে যতো
দিব তোদেরই, চাস আর কতো!
উদার মনের আকাশে যতো আছে আলো
দিতে চাই তোদেরই, থাকিসরে খোকা ভালো!
যাসনে দূরে খোকা, অশুভরা যে থাকে ঐখানে
অশুভ ছায়া পাবে যে তুদের, শঙ্কা জাগে এই মনে।
লেখা পড়া শিখিয়ে তোদের মানুষ করতে চেয়েছি
শুভেচ্ছার যতো খড়কুটো তোদের তরেই পুড়িয়েছি
কীভাবে ভুলে থাকিস আজ জন্মদাত্রী মা'য়ের কথা......!
বুঝিস না আজ বৃদ্ধ বাবার দুঃখ ব্যথা......!
তবুও বুকের মাঝে শুভেচ্ছাটুকু জেগে থাকে
পর ভাবতে পারি নি তোদের সেই জন্ম থেকে
এতটুকু সহানুভূতি মোদেরকে দিতে যদি না পারিস
তবুও তোরা আমরণ সুখে থাকিস, খোকা তোরা সুখে থাকিস!
----------------------------------------
১ ডিসেম্বর, ২০১২
দাম্মাম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



