somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি সচিত্র ফুটবল কাহিনী

০৬ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেশনাল,ক্লাস টেস্ট,অ্যাসাইনমেন্টের খপ্পরে প্রাণটা একেবারে ওষ্ঠাগত হয়ে পড়েছিল।নানান ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে যখন আমরা ফিকির করছিলাম তখনই একদিন ঘোষণা এল,মেকানিক্যাল ডে উপলক্ষে ইন্টার ব্যাচ ডিপার্টমেন্টাল ফুটবলের আয়োজন করা হয়েছে। আমাদের মত পাঁড় ফুটবলভক্ত ও ফুটবলারদের জন্য এ যে ছিল মেঘ না চাইতেই জল ।তারপর কয়েকদিন মাঠে গিয়ে হাড়ভাংগা প্র্যাকটিস এবং ম্যাদামারা শরীরগুলোকে সচল করার দুরুহ অপপ্রয়াস।অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুরু হল টুর্নামেন্ট।প্রথম ম্যাচই ০৫ ব্যাচের সাথে।একেবারে যাকে বলে সেয়ানে সেয়ানে লড়াই হওয়ার পর আমরা (০৬ ব্যাচ) ২-১ গোলে জিতে ফাইনালে উঠে গেলাম।

অবশেষে এল ধীরে ধীরে ফাইনালের মাহেন্দ্রক্ষণ এগিয়ে এল।খেলা শুরুর আগ থেকেই উত্তেজনায় আমাদের বুক ঢিপঢিপ করছিল।শিরোপা জিততে পারবতো?প্রতিপক্ষ (০৭ ব্যাচ)কে হেলাফেলা করার কোনো সুযোগ ছিলনা।কিন্তু কাগজে কলমে আমরাই ছিলাম এগিয়ে।যাই হোক,রেফারির হুইসেলে খেলা শুরু হল।



ওরা ১৫ জন :)



আমরা দ্রুত যে যার পজিশন নিয়ে ফেললাম।প্রথম দিকে অবশ্য খানিকটা এলোমেলো খেলাই হচ্ছিল।সময় গড়ানোর সাথে ধীরে ধীরে দুই দলই আক্রমন পালটা আক্রমণ চালাতে থাকে ।তবে আমাদের উইঙ্গার সৌরভ আর প্লেমেকার শাহীনের দুর্দান্ত বোঝাপড়ায় ওরা জেরবার হয়ে পড়ছিল ।এরই ফাঁকে আমিও বারকয়েক রাইট ব্যাক থেকে ওভারল্যাপ করে এগিয়ে যাই।কিন্তু মুহুর্মুহু আক্রমণ সত্ত্বেও প্রথমার্ধ গোলশুন্যভাবে শেষ হয়।



বিরতিতে আমাদের দুর্ধর্ষ টিম মিটিং :P



আমাদের আদি ও অকৃত্রিম সাপোর্টারেরা
B-)


দ্বিতীয়ার্ধের শুরুতেই ওদের আমরা একেবারে জেঁকে ধরি।এমন সময় সৌরভ হঠাৎ বল নিয়ে দু জনকে কাটিয়ে ঢুকে পড়ে ডিবক্সে।কিন্তু তৃতীয়জনকে কাটানোর সময় হঠাৎই সে পপাৎধরণীতল।





তারপর রেফারিকে ঘিরে আমাদের আবেদন




এবং পেনাল্টি স্পটের দিকে রেফারিরি অঙ্গুলিহেলন ,অতঃপর গোওওওওওওওওওওওওওল :):)




এরপর বাকি ম্যাচ রুদ্ধশ্বাস উত্তেজনার মাঝে কোনোমতে পার করে দেওয়া।অবশেষে সেই কাংখিত জয় :D:D




ইতো-অঁরির স্টাইলে আমাদের বিজয়োল্লাস B-)




পাদটিকাঃ দুর্দান্ত স্ন্যাপশটের জন্য বন্ধু নিলয় ও আশিককে ধন্যবাদ।




সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০০৯ রাত ২:৩২
১৮টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলে গেছো তাতে কি? নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে করে বেশী চাঁন্দাবাজিইইই....

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৭

আমি কবিতা লিখি না কখনও। চেষ্টাও করি না। আমি মূলত কবিতা অপছন্দ করি। কিন্তু....



আমি যখন ক্লাস ৪/৫ এ পড়ি, তখন স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার সময় নিজের লেখা গল্প-কবিতা ও... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×