somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইপিএল সিজন ২০০৯-২০১০ঃ কে হবে চ্যাম্পিয়ন ?

১৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কাউন্টডাউন শুরু হয়ে গেল বলে,আর খানিক্ষণ বাদেই দীর্ঘ প্রতীক্ষার পালা সাঙ্গ হতে যাচ্ছে,শুরু হতে যাচ্ছে ইপিএল(ইংলিশ প্রিমিয়ার লীগ ) এর নতুন মৌসুম।

বেশ কিছু তারকা প্লেয়ার হারানোয় আপাতদৃষ্টিতে প্রিমিয়ার লীগ এবার জোলো হতে পারে,এমন শংকা অনেক ফুটবল্প্রেমীদের মুখেই এবার শোনা যাচ্ছে।আর বলার মত কোন দুঁদে প্লেয়ারকেও এবার বড় ক্লাবগুলো বাগাতে না পারায় সেই শঙ্কা যেন কিছুটা উস্কে যাওয়ারও ভয় রয়েছে।তবে যত যাই হোক,প্রিমিয়ার লীগের জৌলুস খুব একটা ফিকে হবেনা,শিরোপার লড়াই হবে জমজমাট,এটাই এখন সবার আশা।

এখন আমার দৃষ্টিতে এবার টপ ফোর প্রেডিকশন

১)ম্যানচেস্টার ইউনাইটেডঃ

রোনালদো ,তেভেজ নেই বলে যারা গেল গেল রব তুলছেন,সবিনয়ে বলে রাখি তাদের দলে আমি নেই।হয়ত বেশ খানিকটা ক্ষতিই হয়েছে,তবে এই দল নিয়ে ফার্গি তার বুড়ো হাড়ের ভেলকি আরেকবার দেখিয়ে বৈতরণী পার হবেন,এটাই আমার বিশ্বাস।আর ভ্যালেন্সিয়া,ওয়েনকে কেনার ফাটকা কাজে আসবে,এই ভবিষ্যৎবাণীও আগাম করে রাখছি।

২) চেলসি ঃ

অনেকের মতে এবারের সবচে শক্ত ক্যান্ডিডেট ।মোটামুটি একমত,তবে প্রথম দানেই অ্যানচেলোত্তি বাজিপাত করবেন,এটা মনে হয়না।চেলসির
শক্তি তাদের দারুণ ব্যালান্সড লাইনআপ,নতুন খেলোয়াড় না কিনলেও তাই ট্রান্সফারের সওদায় তাদের খুব একটা ক্ষতিবৃদ্ধি হয়নি।

৩) লিভারপুলঃ

জাবি আলন্সো,আরবেলোয়ার উপযুক্ত রিপ্লেসমেন্ট পাওয়া লিভারপুলের জন্য দুষ্কর হবে,সেক্ষেত্রে আগের বছরের মত শক্ত ফাইট তারা দিতে পারবে কিনা,এটা ভাববার ব্যাপার।তবে জেরার্ড,তোরেস ম্যাজিক দেখালে লিভারপুল সমর্থকদের মুখে হাসি ফুটলেও ফুটতে পারে।


৪) আর্সেনালঃ

অনেকের মতে টপ ফোরে এবার থাকবেনা,বিশেষ করে আদেবায়োর,তরেকে হারানোর ধকল কতটুকু কাটিয়ে উঠতে পারবে,সেটাও একটা মোক্ষম প্রশ্ন বৈকি।তারপরেও আর্সেনালের তরুণ তুর্কীদের ওপর বাজি ধরছি,শত হলেও ওয়েঙ্গার তো আছেনই।

বলাই বাহুল্য,ম্যানসিটিকে আমি হিসেবের বাইরে রাখছি,যদিও তারা এবার শিরোপা জেতার জন্য মরিয়াই মনে হচ্ছে।তবে মিডফিল্ডে সৃজনশীলতার অভাব ও টপ ফোরের প্রতি বিশেষ পক্ষপাতের জন্য আমি তাদের গোনার বাইরেই ধরছি।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৫
৪৮টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

×