মহাকাল পাড়ি দিয়ে আসি যদি ফিরে,
তখনও হে স্বদেশ রবে কি এমন?
এই যে আমার দেখা স্বপ্নের মতন।
সেই দিনও কি রাখবে সবুজে ঘিরে,
এখন যেমন রাখে পথের দু'ধারে
সাল সেগুনের সারি সারি বৃক্ষরাজী।
আঁধার রাতে জোনাকির আতশবাজী
তখনও কি জ্বলবে ঝোপের ভেতরে!?
নাকি ইট-কাঠ-পাথবর লুকাবে মুখ
বুকে চেপে আজকের এই অভিমান;
ভেঙ্গে ফেলবে আমাদের এ পিছুটান!
নিজেকে লুকিয়ে রেখে পাবে কোন সুখ?
আজকের মত তোমাকে চাই সেদিন,
বহুদিন পরে ঘরে ফিরব যেদিন।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



