কেমন আছ তুমি? বন্ধু হিসাবে এই জানতে চাওয়াটা বোধহয় অপরাধ নয়? আচ্ছা আমি কি শুধুই তোমার বন্ধু নাকি বেশি কিছু? জানতে ইচ্ছা হয়। যদি আমার হৃদয়ের আঙ্গিনায়, তোমার জন্য কিছুটা জমিন বরাদ্দ রাখি, তবে কি সেটা ভুল হবে? যদি তুমি আমাকে ভালবাসা নাও দিতে পার, তবু তুমি আমার হৃদয়েই থাকবে।
হয়ত নতুন দিনে এসে আমাদের দেখা আর হবেনা। কিন্তু শত ব্যস্ততার মাঝেও যদি সেকেন্ড সময়ও অবসর পাই, তবে তোমার কথা স্বরন করব। আর তোমার চলে যাওয়া পথের দিকে চেয়ে থাকব। অপেক্ষা করতে দোষ কি? হয়ত ও পথেই তুমি আসবে ফিরে।
আমি তোমাকে ভালবাসি , কিন্তু জানিনা তুমিও কিনা। ভালবাসার দাবি নিয়ে নয়, একজন ভাল বন্ধুর দাবি নিয়ে বলব, ভালবাসার মানুষটিকে বারবার স্বরন কর, এতে ভালবাসা গভীর হয়। আর সেই ভালবাসার মানুষটি যদি আমি হয়, তবে তো . . .। আর যদি নাও হই তবু জানব তুমি ভালবাসতে শিখেছ, গভীরভাবে ভালবাসতে শিখেছ।
আর মানবিকতার প্রথম সোপান ভালবাসতে জানা।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



