এই সেই আমি, ঠিক আগের মতই
আজও এখানে রয়েছি ঠায় দাড়িয়ে,
শুধু যেন দূর আধারে গেছ হারিয়ে,
সময়ের সাথে তুমি ভেসেছ যতই।
আমাকে একা করে ছেড়ে গেল সবাই
সুখস্বপ্ন, ঘুম এমনকি তন্দ্রাটাও,
আজ এই আধারে কেউ নেই কোথাও
জেগে আছি আমি শুধু তারার মতই।
আমার কবিতাগুলো হয়ে গেল মিছে
ভালবেসে স্বপ্নের ডানায় ভর করে,
তবু বারবার মন যেতে চায় ফিরে,
যেখানে কবিতার শুরু; তোমার কাছে।
এভাবেই ঠায় দাড়িয়ে থাকব আমি
কবিতায় ছন্দ দিতে এস ফিরে তুমি।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



