somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার কিছু কবিতা

০৯ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. তোমার ছোয়ায়

তুমি আছ বলে, খুজি না আমি সুখ,
সুখ আমাকে খুজে নেয়, দেখলে তোমার মুখ।

সময় যেন থেমে যায়, তোমার সাথে থাকলে,
সব কিছু ভুলে যাই, হাতে হাত রাখলে।

ভালবাসার বন্যায় ভেসে যাই, তোমার ছোয়া পেলে,
হার্টবিট মিস করি, পথে হঠাৎ দেখা হলে।

২. এবং অপেক্ষা

বৃষ্টি ভেজা সকাল, ঘাসের ডগায় শিশির,
তবু তুমি নেই যে পাশে, হলাম আমি অধীর।

জানি আমি আসবে তুমি, আসবেই আসবে,
এলোচুল উড়িয়ে হাওয়ায়, পাশে যে বসবে।

তোমার সাথে গল্প করে সময় যাবে বয়ে
নয়ত সময় কেটে যাবে, নীরব চোখে চেয়ে।

ভিজে চুপচুপে আমি, তবু বৃষ্টি ছুতে হাত বাড়াই,
যেন তোমার স্নিগ্ধ পরশ লেগে আছে, বৃষ্টির ছোয়ায়,
বৃষ্টিতে ভেজা, তবু বসে আছি তোমার আশায়।

৩. স্মৃতি ঘিরে

আমার পড়ছে মনে, হাসি আনন্দের ছেলে বেলা,
ছন্দ ছড়ায় খেলতাম কত, নিত্য নতুন মজার খেলা।

কালবৈশাখী ঝড় এলে, বেরিয়ে যেতাম ঘর থেকে,
পণ ছিল আমি ফিরব না ঘরে, আজকে মায়ের ডাকে।

ছুটে যেতাম আম তলাতে, কুড়িয়ে খেতাম আম,
ইচ্ছে হলেই ঠোট রাঙাতাম, খেয়ে পাকা জাম।

সবাই মিলে কাটতাম সাঁতার, পাগলা নদীর তীরে,
কত স্মৃতি পড়ছে মনে, সেই নদীকে ঘিরে।

রাতের ডাকে আমরা সবাই, আসতাম ফিরে ঘরে,
স্মৃতিগুলো যখন আবার, আমার মনে পড়ে,
ইচ্ছে করে ছোটবেলায় ছুটে যাই যে ফিরে।

৪. শুধুই আপুর জন্য

আপুটি আমার দুষ্টু অতি, রাগীও আছে বটে;
আপুটাকে রাগিয়ে দিলে, মারতে আমায় ছোটে।

তবুও আপু লক্ষ্মী আপু, লক্ষি আমার বোন;
রাগ পড়লে আবার ডাকে, শোনরে সিজু শোন।

আমার আপুর চোখে দেখেছি, ভালবাসার মায়া;
বুঝেছি আপুর কাছেই পাব, আদর স্নেহের ছায়া।

আপুর মত আপু পেলে, সবাই হবে ধন্য;
তাইতো আমি গর্ব করি, শুধুই আপুর জন্য।

৫. ইচ্ছে

আমার ভীষণ ইচ্ছে করে, দিগন্ত জোড়া ফাঁকা মাঠের
সবুজ ঘাসের গালিচায় শুয়ে রব
অসীম নীল আকাশ রবে দৃষ্টি জুড়ে
পাশের গুল্মে বসে দোয়েলটি গাইবে তার সুরে,
মাথার ওপর দিয়ে উড়ে যাবে শালিকের ঝাঁক।

আমার খুব ইচ্ছে করে, শিশির ভেজা ঘাসের
ওপর দিয়ে হেঁটে যাব
হেটে যাব নগ্ন পায়ে বহুদুরে
পাশের কোন নদীতে ঢেউ ভাঙবে আপন তীরে,
দেখব নদীর তীরে, অতিথী পাখির ঝাঁক।

আমার খুব ইচ্ছে করে, জোৎন্সা মাখা রাতের
জ্বলে ওঠা জোনাকি হব,
জ্বলে উঠব কোন এক বাবলা গাছকে ঘিরে,
নয়ত সারারাত নিজেকে জ্বেলে রাখব কোন গুল্মের ঝাড়ে
জ্বলব নিভব খেলা করব, কান পেতে শুনব ঝি-ঝির ডাক।

৬. একাকিত্ব

রাতের আঁধার যেভাবে ঘিরে ধরে চারিদিক
তেমনি আমাকে ঘিরে ধরেছে একাকিত্ব
নিজের উঠোনে দৌড়ে দৌড়ে ঘড়ির কাঁটাটা
হয়ে পড়েছে ক্লান্ত, আর করে না টিকটিক।

না কাটাটা যায়নি থেমে! তবে ছুটছেও না!!
যেভাবে ছুটত নদীর তীরে বিকাল বেলা,
তুমি আমি হেঁটে যাবার সময়
ডুবে যেত সূর্যটা; তারপর ফেরার পালা।

দেখেছি সেদিন সময় কত দ্রুত পালাত
আমাদের ছেড়ে। ফিরতাম ঘর রাত্রি হলে,
আমি দেখেছি সময় সেদিন দিতনা ধরা
থেকে যেতাম অতৃপ্ত, দুইজনে কথা বলে।

আজও আমি অতৃপ্ত ঠিক আগের মতই
বিতৃষ্ণা, বিষণ্নতা, একাকিত্ব সব আমার,
দুঃখের হিমালয় হয়ে বুকে করছে ভর,
চেপে ধরে আমাকে, চাই পালাতে যতই।


এক অসহ্য যন্ত্রনা পুষছি নিজের মাঝে
প্রশান্ত, ভারত, আটলান্টিকের মিলিত ধারা
যেন ভেঙে পড়ছে আমার বুকের ওপর
সব স্বপ্ন ভাসিয়ে নিচ্ছে, করছে দিশেহারা।


৭. এখনও ঘুম ভাঙেনি

ওরে একুশ এল আবার দেশে,
গোলাপ গাঁদার তোড়া গেঁথে,
ছোট ছোট পাঁ-এ হেটে,
তোড়া হাতে যাব আমরা শহীদ মিনারে।

বায়ান্নের শহীদ স্মরণে,
যাঁদের বুকের রক্ত ক্ষরণে,
বাংলা এল মোদের ঘরে,
ওরে আজ তাদের তরে,
থাকিস না আর বসে ঘরে।

আয়রে তোরা দলে দলে,
প্রভাত ফেরি যায়যে চলে,
ঘরে বসে থাকিসনা আর,
চলরে তোরা শহীদ মিনার।

কিরে কী হল!
এখনও তোদের ঘুম ভাঙেনি!!
আজ না একুশ ফেব্রুয়ারী!!!

৮. অপরাগতা

আমি জানি না, তোমাকে কখনও বলতে পারবো কিনা;
কত রাত জেগে শব্দের পিঠে শব্দ সাজিয়ে,
পথহারা বাউল্ডুলের মত খুজে ফিরেছি তোমার উপমা!
জানিনা তোমাকে বলতে পারবো কিনা;
আমি আমার প্রতিটি হৃদকম্পন
আলাদা আলাদা করে অনুভব করেছি,
প্রতিটি হৃদস্পন্দনে তোমার নাম লেখা।

ভালবাসা শব্দটি বিশ্লেষণ করতে করতে
তোমাকে ভালবেসে ফেলেছি; আর আবিষ্কার করেছি
ভালবাসার বহিঃপ্রকাশ করা কতটা কঠিন;
কতটা কঠিন ভালবাসি বলে ফেলা!

৯.স্বপ্ন সত্য

হে স্বপ্ন প্রিয় মানুষ,
শুধু স্বপ্নই দেখে যাবে?
জাননা কি তুমি স্বপ্ন ফুরুলেই,
সেই তুমি তুমিই রবে।

স্বপ্ন দেখার চেয়ে, তা সত্য করার প্রয়াস
সেতো অনেক ভাল;
তুমি কি জাননা এরই মাধ্যমে
আসবে হাতে সাফল্যের আলো।

তাইতো বলি, স্বপ্ন না দেখে
কর জীবনের পরিকল্পনা;
কোমর বেঁধে সংগ্রামে নাম,
ছেড়ে দিয়ে সব জল্পনা।

কোন এক দিন হঠাৎ করে
কাঙ্খিত ফলে হবে আত্মহারা;
অবাক হয়ে দেখবে তখন,
স্বপ্ন গুলো তোমার হাতে,
সত্য হয়ে দিচ্ছে ধরা।

১০. তুমি আমার মা

তুমি যেন গ্রীষ্মের দুপুরে শীতল করা হাওয়া,
তুমি আমার প্রথম প্রেম সকল চাওয়া পাওয়া।
তুমি যেন বর্ষাকালে বর্ষণ মুখর দিন,
প্রতি পলে তোমার কাছে বাড়ছে আমার ঋণ।

তুমি যেন শরতাকাশে সাদা মেঘের ভেলা,
তোমার কোলে মাথারেখে চাই কাটাতে সারা বেলা,
তুমি যেন হেমন্তের অসীম নীল আকাশ,
তোমার কোলে জন্মে আমি নিলাম প্রথম শ্বাস।

তুমি যেন শীতসকালের মিষ্টি রোদের ছোঁয়া,
তোমার ছোয়ায় আদর মাখা, মাখা কত মায়া।
তুমি যেন বসন্তে রঙ এ রঙিন ফুল বাগান,
তোমার দেখা পেলে মন আনন্দে গেয়ে ওঠে গান।

তুমি আমার মা, আমার নিকট পরশ মনি,
তোমার কাছে পাই যে মাগো, অতুল আদর স্নেহের খনি।
তোমার দোয়া পেলে মাগো চাইনা কিছু আর,
একনিমেষে পেরিয়ে যাব সকল বাধার পাহাড়।


(বিঃদ্রঃ এই কবিতাগুলো বইমেলা ২০০৯ এ প্রতীক প্রকাশনালয় থেকে ইকরামুল ইসলাম খান সম্পাদিত ‍‍"দুঃস্বপ্নের ডিজিটাল" নামক কবিতার বইএ প্রকাশিত হয়েছে।)
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×