দুটি নাম দিতে, রূপ দিতে নয় !
সেদিন যুদ্ধ হয়েছিল, দেহের পরজীবিদের
বিতাড়িত করতে, সংক্রামিত অঙ্গটি কেটে ফেলতে নয় !!
তাই আজও আমাদের শোষন করার মনোভাব
সহদরের সাথে ব্যাবহারে ভাতৃত্ব বোধের অভাব।
দির্ঘ্য নয় মাস জেগে থাকা
রক্তচক্ষু মুক্তিযোদ্ধারা আজ বিশ্রামরত,
তাদেরই হাতে সপে দিয়ে দেশ
যারা আঘাত হেনেছিল হায়েনার মত !
তাইতো আজ আমরা নিজেদের
অর্জিত পতাকা নিয়ে শুরু করেছি টানাটানি,
এটা না ভেবেই, পতাকায় চীরধরেছে;
দ্বি-খন্ডিত হতে সময় নেবেনা একটু খানি।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১০ সকাল ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



