আমাদের দুঃসাহস, আমাদের চেতনা;
ইতিহাসের পাতায় ছিল এক উজ্জ্বল আদর্শ,
তবু সবাইকে অবাক করে আমরা
আজ ননীর পুতুল, পুরো জাতী নিঃস্ব।
আজ আমরা চায়ের টেবিলে ঝড় তুলি,
দেশের গতিপথ আর অন্যের সমালোচনায়,
কিন্তু নিজ দ্বয়ীত্বে নির্বোধ মোরা,
সবকিছু ছুড়ে ফেলি নিদারুন অবহেলায়।
আমরা আজও পরাজীতই থেকে গেলাম;
৭১-এ হায়েনার সাথে যুদ্ধ জয় করেও,
তাইতো বিশ্ববাসি অবাক হয়;
আগেও হয়েছে, হয়ত হবে ভবিষ্যতেও।
কারন যুদ্ধ জয় করে আমরা পেয়েছি স্বাধীনতা,
আর যুদ্ধের তান্ডবে ভগ্ন দেহী এই বাংলা মা,
কিন্তু সবার অজান্তে পিশাচের রক্ত মেখে
নিজেরা হয়েছি পিশাচ, হয়েছি হায়েনা।
আমাদের শক্তি-সাহস-মেধা যা ছিল সঞ্চয়ে,
সব আজ করেছি বিলিন; সহদরকে নিঃস্ব করতে;
তাদের সাথে আমাদের আচরন নিষ্ঠুর-অশালিন।
ভাই এর সেবাই জীবণ দিতে প্রস্তুত; আজ নই আর,
নিজের পথ কন্টক মুক্ত রাখতে, গড়তে পারি ভায়ের পথে পাহাড়।
এভাবেই সবাই পাহাড় গড়েছি,
আর আমরা পুরো জাতী যেহেতু ভাই-ভাই,
তাই আজ আমরা সকলেই অবরুদ্ধ হয়ে পড়েছি সেই সময়টাই,
যখন আমরা স্বপ্ন দেখতাম স্বাধীনতার আশায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



