সব কিছু ছেড়ে ছুড়ে, দূর বহু দূরে;
কেন তুমি হারালে সঞ্জীব দা;
যেভাবে হারায় মানুষ, হলে অচেনা।।
তোমার হাত ধরে, কতপথ দিয়েছি পাড়ি,
তবু কেন চলে গেলে, কেন মিছে আড়ি;
দলছুট হলে তুমি, আমায় সংগে নিলে না।।
কেন তবে একসাথে_
বেধেছিলে সুর গীটারের তারে!!
আমিতো এখনও পথ চলি, গীটার নিয়ে হাতে,
শুধু পথ চলি সঞ্জীব দা, তুমি নেই সাথে;
টুং টাং টুং গীটারে সুর তুলি, তোমাকে সংগে পাই না।।
কোন অভিমানে তুমি হারালে, দূর আধারে;
যেভাবে হারায় মানুষ, হলে অচেনা।।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



