ধোয়া আর আধারে, অস্পৃশ্য আমি!
সারা রাত জেগে থেকে, নিকোটিনে ভরি বুক,
যন্ত্রনার মাঝে খুজি, একটু খানি সুখ।
তোমাকে জড়িয়ে স্বপ্ন দেখি, চিরটা কাল;
নির্ঘুম চোখে, তাই আমি স্বপ্ন মাতাল!
অয়োক্তিকোতায় খুজি যুক্তির রেখা,
যন্ত্রনাও যে সুখ! তোমার কাছেই শেখা।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



