আমি ব্যস্ত রাখতে থাকি নিজেকে,
বছরের পর বছর কাটতে থাকে,
আমি ডুবতে থাকি নিজের আরও গভীরে,
একসময় আমি ছাড়া আর কারও অস্তিত্ব
আমি ভুলে যাই আমার ভেতর।
ভুলে যাবার প্রচন্ড চেস্টা করি
কিন্তু নিজের ভেতরে যত প্রবেশ করি,
ঘুরে ফিরে চলে যাই তোমার কাছে।
মাঝে মাঝে আক্ষেপ নিয়ে ভাবতে বসি
তবে কি আমার আমিত্ব হারিয়ে ফেলেছি? . . .
উত্তর পাই না!
কেউ উত্তর দেবার জন্য এগিয়ে আসে না!!
নিজের এতটা গভীরে কি আমি রেখেছিলাম তোমাকে
যে নিজের মাঝে সম্পূর্ণ হারিয়ে যাওয়ার পরও
আমি শুনতে তোমার কন্ঠস্বর?
নিজের অনেক গভীরে ডুবেছি,
অনেক অনেক গভীরে,
কিন্তু সেখানেই যে রেখেছি তোমাকে,
তা বুঝেছি অনেক পরে।
(এই কবিতাটা ভাল লেগে থাকলে অবশ্যই এখানে ক্লিক করবেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



