সামু সাই ফাই সংকলন-২০১০
৩১ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দ্বিতীয় বারের মত প্রকাশিত হল, সামহোয়ারইন ব্লগ বৈজ্ঞানিক কল্প গল্প সংকলন। ২০১০ সালে সামহোয়ারইন ব্লগে প্রকাশিত সকল কল্পগল্প এক মলাটের নিচে নিয়ে আসা হয়েছে এই সংকলনে। সংকলন ২০০৯ প্রকাশ নিয়ে সাই ফাই লেখকদের যে রকম আগ্রহ দেখেছিলাম এই বছর তা কারো মাঝে না দেখে আমি এক প্রকার হতাশ ই হয়েছি। তারপরও বেশ ক’জন সহব্লগারকে অনুরোধ করেছি। কিন্তু তারা এগিয়ে না আসায় শেষ পযর্ন্ত আমি কাজটি হাতে নিলাম। ব্লগার
সীমানা পেরিয়ে ’এর
ব্লগীয় সাই ফাই ইনডেক্স তৈরি করাই ছিল, তাই আমার কাজ আরো কিছুটা এগিয়ে যায়। আর মূলত এই কারনেই আমি ই-বুক প্রকাশের কাজটা হাতে নেবার সাহস পাই। এই সাইফাই সংকলনে বেশ কিছু গল্প স্থান পেয়েছে, যেগুলো সংকলন-২০০৯ এ নতুন গল্প হিসাবে প্রকাশিত হয়েছিল। ব্লগাররা সাই ফাই ব্লগে পোস্ট করার সময় কিছু ছবি জুড়ে দেন, আমি সেই ছবিগুলো সংকলনে আর ব্যবহার করি নি, নিজের কাজ কিছুটা কমিয়ে নেয়ার জন্য। শুধু মাত্র প্রক্সি লাইফ গল্পে রঙ্গনের ছবিটা রেখে দিয়েছি।
আমি ই-বুক তৈরি করার পর দেখছি কিছু কিছু যায়গায় ‘?’ চিন্হটি কেমন যেন পাল্টে গিয়েছে। আর বানান ভুলের কথা নাইবা ধরলাম। এই ব্যাপার গুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন; আশা করি। ই-বুকে প্রতিটি গল্প আলাদা ভাবে বুক মার্ক করা হয়েছে। কিন্তু সূচীতে হাইপার লিঙ্ক দিতে গিয়ে পড়লাম বিপদে। আমি পি.ডি.এফ ফাইলে হাইপার লিঙ্ক দিতে জানি না। কল দিলাম সহব্লগার ও বড় ভাই
মাহমুদ হাসান কে। তার কাছে শিখলাম পি.ডিএফ ফাইলে কিভাবে হাইপার লিঙ্ক দিতে হয়। গত কাল থেকে টানা কাজ করছি, এখন ক্লান্ত। রিভিউ আকারে আরো কিছু লিখার দ্বায়িত্ব এখন আপনাদের। বন্ধুরা আমার উপর পুরো ক্ষেপে আছে। আজ আবার রাতে বিশাল পার্টির আয়োজন করেছি। উদ্যোগতা আমি। তাই এখন লিঙ্ক গুলো দিয়েই উঠতে হচ্ছে. .. ...
সামু সাই ফাই সংকলন-২০০৯
সামু সাই ফাই সংকলন-২০১০
সংগে বোনাস ফটোগ্রাফির টুকিটাকি
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন
ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন