somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহ্‌ ফখরুল ইসলাম আলোক
আমি শাহ্ ফখরুল ইসলাম আলোক। পেশায় আই্নজীবী, থাকি মৌলভীবাজারে।

কইতে কইতে মুখ বাড়ে, শুনলে কথা জ্ঞান বাড়ে

৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুযোগের সদ্ব্যবহার করে না এমন মানুষ আর ক’জনইবা আছে। আর যদি মোক্ষম সুযোগ আসে তবে তো কথাই নেই, রাজনৈতিক বক্তাদের মতন জ্বালাময়ী কিছু ভাষণ দিতে পারলে বেশ হয়-তাতে মানুষের বিরক্তি হোক আর না-ই হোক।এই কথা বলতে বলতে কখন যে জরুরী কোনো কাজের সময় পেরিয়ে যায়-আহ! তা যাক না, আগে তো কথাটা শেষ করে নেই। প্রায় সময়ই আপনি হয়তো খেয়াল করেন না-যার সাথে কথা বলছেন সে যে উসখুস করছে আপনার কথার জাল থেকে মুক্তি পাবার জন্য।

প্রায় মানুষই চায় তার কথাটা কেউ মনোযোগ দিয়ে শুনুক, তার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করুক। শুধু শুনে গেলেই হবে না, চোখে-মুখে এর প্রকাশও থাকা চাই। কখনো ভ্রু কিঞ্চিত বাঁকবে, কখনোবা ঠোঁটের কোণে ফুটে উঠবে আলতো হাসি। একই সাথে আপনি যে তার কথা বুঝতে পারছেন সেটাও তাকে বুঝতে দিতে হবে।কীভাবে? এই ধরুন, কথা শোনার মাঝে একটু বললেন, ‘জ্বী, এতে তো খুব ভাল হয়’, ‘বাহ! আপনি তো বেশ ভালো বলেছেন’, ‘তারপর কি হল?’ ইত্যাদি ইত্যাদি। তবে অবশ্যই অবস্থা বুঝে ব্যবস্থা করবেন। আর যার কথা আপনি মন দিয়ে শুনবেন, খেয়াল করে দেখবেন, তার চোখে-মুখে বেশ তৃপ্তির ভাব রয়েছে। আজকালকার যুগে কে কার কথা শুনতে চায় বলুন, সবাই কেবল বকবকানির ঝড় তুলে আকাশ-বাতাস গরম করতে চায়। আর এর মাঝে আপনি যদি কোমল একটা হাসি দিয়ে তার কথা শুনতে বসে যান, তবে সে যে রীতিমতন আপনার একজন ভীষণ রকম ভক্ত হয়ে যাবে সে কথা বোধ করি বলে না দিলেও আপনি বুঝতে পারবেন।তাই বলা হয়, ভালো বক্তার চেয়ে ভালো শ্রোতা অন্যকে বেশি প্রভাবিত করে। ভালো শ্রোতা হওয়ার জন্য আপনার মধ্যে অব্যশই থাকতে হবে জানার আগ্রহ, ধৈর্য, মনোযোগ ও ইতিবাচক মনোভাব।

আমেরিকার এক উপদেষ্টা একবার বলেছেন, আমার জানামতে বেশির ভাগ মানুষ যারা জীবনে উন্নতি করতে পেরেছেন, তারা কথা বলার চাইতে কথা শুনতেন বেশি।

যার সাথে কথা বলছেন তার সব কথার সাথেই যে আপনাকে একমত হতে হবে তা নয়, কিন্তু তা নিয়ে কখনো তর্কে যাবেন না। কারণ তর্ক করে আহাম্মকেরা, বুদ্ধিমান যারা তারা তর্ক এড়িয়ে চলেন।আপনি ধৈর্য নিয়ে তার কথা শুনুন-নতুন কোনো আইডিয়া বা টিপস পেয়েও যেতে পারেন, এতে হয়ত আপনার কোনো সমস্যা সম্ভাবনায় রূপান্তর হতে পারে।
আপনি হয়ত গুছিয়ে কথা বলতে পারেন না। মনোযোগী শ্রোতা হয়ে যান, বক্তার কথা বলার ভঙ্গী,ধরণ বোঝার চেষ্টা করুন। দেখবেন একসময় আপনিই খুব দারুন করে কথা বলতে পারছেন।আপনার জানার পরিধিও বেশ বেড়ে যাবে।
একজন গ্রীক দার্শনিক কী বলেছেন শুনবেন? আমাদের একটা মুখ অথচ দুইটা কান থাকার কারণ হচ্ছে আমরা যতটা কথা বলি তার চাইতে যেন দ্বিগুণ শুনতে পাই।
তাই না বলে যত শুনবেন তত দেখবেন আপনার জ্ঞান বাড়ছে, বাড়ছে আপনার ব্যাক্তিত্ব।

তথ্যসূত্রঃ কোয়ান্টাম ফাউন্ডেশন
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×