somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহ্‌ ফখরুল ইসলাম আলোক
আমি শাহ্ ফখরুল ইসলাম আলোক। পেশায় আই্নজীবী, থাকি মৌলভীবাজারে।

ছোট একটি বাক্য, যা আপনাকে ভালো রাখতে সাহায্য করবে

০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাউকে কুশল জিজ্ঞেস করলেই তিনি বলেন যে, "এই আছি মোটামুটি"অথবা "চলছে এক রকম"। খুব কম সংখ্যক মানুষ বলেন যে, "আলহামদুলিল্লাহ্‌, আমি বেশ ভালো আছি"। এই যে, আমরা প্রতিনিয়ত না শুকরিয়া করে যাচ্ছি, এর ফলাফল কি? ধর্মীয় দৃষ্টিভঙ্গীতে আমরা অকৃতজ্ঞতার পরিচয় দিলাম। অথচ, আমাদের চাইতেও অনেক খারাপ অবস্থায় মানুষ বেঁচে আছে।তাহলে আমরা কেন পরম করুণাময় আল্লাহ্‌-র শুকরিয়া আদায় করবো না?

বিজ্ঞানীরা গবেষণায় প্রমাণ করেছেন যে, প্রতিদিন যদি মস্তিস্কে একটি ভালো বাক্য প্রবেশ করে তাহলে মস্তিস্কে নতুন নিউরোণের সৃষ্টি হয়। নতুন নিউরোণ সৃষ্টির ফলে মস্তিস্কের কার্যক্ষমতা বেড়ে যায়। ঠিক তেমনি একটি ভালো বাক্য যেমন, আলহামদুলিল্লাহ্‌ -এই বাক্যটি যদি আমরা আমাদের মস্তিস্কে প্রবেশ করিয়ে দিতে পারি তাহলে মস্তিস্কে নতুন নিউরোণ সৃষ্টি হবে। নিউরনকে যদি একজন মানুষের সাথে তুলনা করা হয়, তাহলে নিউরনের সেলবডি হল মানুষের দেহ; এক্সন ও ডেনড্রাইট হল মানুষের হাত ও পা । মানুষ যখন গভীরভাবে ভাবে/চিন্তা করে এবং তার মনকে ইতিবাচক চিন্তা দিয়ে খোরাক যোগায়, তখন এক্সন ও ডেন্ড্রাইটের সংখ্যা অনেক বেড়ে যায় । ফলে, পরবর্তীতে একই বিষয়ে চিন্তা করা ও সিদ্ধান্ত নেয়া সহজ হয় । আলহামদুলিল্লাহ বললে এক্সন ও ডেনড্রাইটের সংখ্যা তখনই বাড়বে, যখন আলহামদুলিল্লাহ বলার সময় সত্যি সত্যিই মনকে আল্লাহর দিকে রুজু করা হবে । অচেতনভাবে বা অন্যমনস্কভাবে আলহামদুলিল্লাহ বললে পার্থিব বা অপার্থিব ফায়দা খুব বেশি হবে না । খুশু খুযুর সাথে মন প্রাণ ঢেলে দিয়ে নামাজ পড়লেও একই উপকার পাওয়া যাবে । মানে, এক্সন ডেনড্রাইটের সংখ্যা বাড়বে, আর এই নামাজ কিয়ামতের দিন সেই ব্যক্তির জন্য ঈমানদারীর প্রমাণ দিয়ে জান্নাতে নিয়ে ছাড়বে । ঠিক একইভাবে আলহামদুলিল্লাহ্‌ শব্দটিও তেমনি। কেউ যদি আলহামদুলিল্লাহ্‌ নিয়মিত বলেন, তাহলে মস্তিস্ক কৃতজ্ঞতার অনুরণনে প্লাবিত হবে। ভালো থাকার একটি আকুতি সৃষ্টি হবে। সহজ কথায়, একজন মানুষ ভালো থাকবে। আলহামদুলিল্লাহ্‌- এই বাক্যটি দিনে যতবেশী ব্যবহার করা যায়, ভালো থাকার মাত্রাটাও ততটা বেড়ে যায়।

আমাদের প্রিয় নবী (সাঃ) কে কুশল জিজ্ঞেস করলে তিনি সব সময়েই স্মিত হেসে বলতেন, আলহামদুলিল্লাহ্‌। তিনি এই বাক্যটি অসংখ্যবার বলতেন। আর আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, আমরা আমাদের প্রিয় নবী (সাঃ) কে অন্ধভাবে অনুসরণ করবো। এই বাক্যটি উচ্চারণের সাথে মহান আল্লাহ্‌র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। আর আল্লাহ্‌ কৃতজ্ঞতা পছন্দ করেন।

প্রতিদিনই যদি আলহামদুলিল্লাহ্‌ বলা যায় তাহলে দেখা যাবে যে, ভালো থাকাটা একটি অভ্যাসে পরিণত হয়েছে। আসুন আমরা সবাই ভালো থাকার চেষ্টা করি এবং এই অভ্যাসটা এখন থেকেই শুরু করি। আসুন এখন থেকেই কেউ কুশল জিজ্ঞেস করলেই বলি, "আলহামদুলিল্লাহ্‌, আমি খুব ভালো আছি"।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×