somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহ্‌ ফখরুল ইসলাম আলোক
আমি শাহ্ ফখরুল ইসলাম আলোক। পেশায় আই্নজীবী, থাকি মৌলভীবাজারে।

কোরআনঃ জীবনের দিশারি

০১ লা জুলাই, ২০১৫ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পবিত্র কোরআন মানবজাতির জন্যে মহান আল্লাহ্‌র পক্ষ থেকে একটি শ্রেষ্ঠ উপহার। মানুষের কল্যাণে জীবনকে সুন্দর, মহিমান্বিত ও প্রাচুর্যময় করার জন্যে, মানুষকে সঠিক পথের দিক-নির্দেশনা দানে কোরআন নাজিল হয়েছে।

কোরআন সম্পর্কিত প্রচলিত ধারণাঃ
১. কোরআন শুধুমাত্র একটি নির্দিষ্ট ধর্মের অর্থাৎ ইসলাম ধর্মের জন্যে।
২. কোরআনের পবিত্রতা রক্ষার্থে গিলাফে মুড়িয়ে ওপরের তাকে তুলে রাখা এবং রমজান মাসে বের করে খতম দেয়া কর্তব্য।
৩. অর্থ না জেনে শুধুমাত্র আরবিতে কোরআন তেলাওয়াতই সওয়াবের এবং এটুকুই যথেষ্ট।

কোরআন সম্পর্কিত এ ভ্রান্ত ধারণাই কোরআন থেকে আমাদের দূরে রাখছে। আরবিতে কোরআন তেলাওয়াত নিঃসন্দেহে সওয়াবের এবং অবশ্য করণীয়। কিন্তু অর্থ না জানার কারণে দৈনন্দিন সমস্যার সমাধানে এর শিক্ষাকে আমরা প্রয়োগ করতে পারছি না। কোরআন থেকে পরিপূর্ণ কল্যাণ লাভ করতে পারছি না। ধরুন, কারো কাছে তার খুব প্রিয়জনের একটি চিঠি এসেছে, কিন্তু চিঠির ভাষা তিনি বোঝেন না। তাই বুঝতেও পারছেন না তাতে কী খবর আছে। আনন্দের খবর, নাকি ভয়াবহ কোনো দুঃসংবাদ। আশার কথা নাকি দুর্ভাগ্যের কথা, নাকি তার করা উচিত এরকম কোনো জরুরি কাজের কথা। তখন তিনি কী করবেন? নিশ্চয়ই সে চিঠির মর্মোদ্ধার করার জন্যে সর্বশক্তি দিয়ে চেষ্টা চালাবেন। যিনি সে চিঠি পড়তে পারবেন চিঠিটি পড়ে দেয়ার জন্যে তার কাছে যাবেন। অর্থাৎ প্রিয়জনের বাণীকে বোঝার জন্যে যা যা করা দরকার তা-ই করবেন। তাহলে পবিত্র কোরআনের বেলায় আমাদের দৃষ্টিভঙ্গি কী হবে? এক অর্থে এটিও পরম করুণাময় আল্লাহ্‌র পক্ষ থেকে আমাদের কাছে পাঠানো একটি চিঠি বা বার্তা। সুতরাং শুধু আরবি তেলাওয়াত নয়, বরং বাংলা অর্থসহ কোরআন পড়া ও বোঝা হচ্ছে আমাদের জন্যে কর্তব্য।

কোরআনের শিক্ষা সার্বজনীনঃ কোরআন কোনো ব্যক্তিবিশেষ বা কোনো নির্দিষ্ট জাতির জন্যে নয়। জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সমগ্র মানবজাতির জন্যে কোরআন। আর কোরআনের শিক্ষা নতুন কিছু নয়। বরং কোরআনের বাণী শাশ্বত। মহান আল্লাহ্ যুগে যুগে দেশে দেশে যত নবী বা রাসুল পাঠিয়েছেন, তাদের সে বাণীর আধুনিক ও পরিপূর্ণ রূপই হলো কোরআন। তাই প্রতিটি মানুষের অধিকার রয়েছে এ থেকে উপকৃত হবার। নবীজী (সাঃ) তাঁর বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন- 'হে মানুষ! আমি তোমাদের কাছে দুটো আলোকবর্তিকা রেখে যাচ্ছি। যতদিন তোমরা এ দুটোকে অনুসরণ করবে, ততদিন তোমরা সত্য পথে থাকবে। এর একটি হলো আল্লাহ্‌র কিতাব, পবিত্র কোরআন। দ্বিতীয়টি হলো আমার জীবন দৃষ্টান্ত বা হাদীস।' অর্থাৎ কেউ যদি এই সত্যকে আঁকড়ে ধরতে পারে, হৃদয় থেকে গ্রহণ করতে পারে তাহলে নিঃসন্দেহে ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ লাভ করবে।

পরম করুণাময় আল্লাহ্‌ আমাদের সবাইকে পবিত্র কোরআন হৃদয়ে ধারণ করার ক্ষমতা দান করুন। আমাদের সবার জীবন যেন পবিত্র কোরআনের আলোয় উদ্ভাসিত হয়। আমীন।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:১১
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×